IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

টাকা

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : বরিশালের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় তহবিলের অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ অভিযোগে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বরিশাল জেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দরখাস্ত করেছেন এক অভিভাবক।

বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়ন মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুলতান আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির এসব অভিযোগ উঠেছে। অভিযোগ দিয়েছেন একই স্কুলের অভিভাবক লাবনী সিকদার।

এর আগে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান বরাবর অভিযোগ দিলে তিনি উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমানকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শায়েস্তাবাদ ইউনিয়ন মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুলতান আহমেদ দীর্ঘ ১৭ বছর যাবত অনিয়ম ও দুর্নীতি করে গত ১৪ জানুয়ারি অবসরে যান। কিন্তু বিধি অনুযায়ী সহকারী প্রধান শিক্ষক আফসার উদ্দিনের কাছে চার্জ না দিয়ে তাকে ছুটির আদেশ দেখিয়ে তার মনঃপূত সহকারী শিক্ষিকা শামসুন্নাহারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেন। কোনোভাবে তার দুর্নীতি ফাঁস হয়ে না যেতে পারে এজন্য এ প্রক্রিয়া করেন সুলতান আহমেদ।

মহামারি করোনায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছ থেকে বেতনের সঙ্গে আনুষঙ্গিক চাঁদা তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

জানা যায়, গত ১৪ জানুয়ারি সুলতান আহমেদ অবসরে যাওয়ার পর এখন পর্যন্ত বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব, খরচ ভাউচার, নগদ টাকা ব্যাংকে জমাকৃত টাকা, বিদ্যালয়ের জমির দলিল, স্টল ভাড়ার ডিডসহ যাবতীয় ডকুমেন্ট হস্তান্তর করেননি। যেখানে অর্ধকোটি টাকার বেশি অর্থ রয়েছে। এদিকে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ দেখাশোনার দায়িত্বের অজুহাত দেখিয়ে বর্তমান অ্যাডহক কমিটির কাছ থেকে সাড়ে তিন লাখ টাকার একটি ভাউচার পাস করান সুলতান আহমেদ।

স্থানীয় ওয়ার্ডের (১নং ওয়ার্ড) ইউপি সদস্য কবির হোসেন তালুকদার বলেন, এই প্রধান শিক্ষক স্কুলের সব টাকা আত্মসাৎ করেছেন। এমনকি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রতিজনের কাছ থেকে ২-৩ লাখ করে টাকা নিয়েছেন।

অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক সুলতান আহমেদ বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ দেয়া হয়েছে তা সব মিথ্যা ও ভিত্তিহীন। স্কুলের কোনো টাকা আমি গ্রহণ করিনি। শিক্ষকরা লেনদেন করেছেন। আর এত টাকা কোথা থেকে আসবে। মূলত আমাকে হেয়প্রতিপন্ন করার জন্যই এমনটা করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31