IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> লিড নিউজ >> দুই মেয়র প্রার্থীসহ ১৪ জনকে বহিষ্কার

দুই মেয়র প্রার্থীসহ ১৪ জনকে বহিষ্কার

আওয়ামী লীগের দলীয় পতাকা

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : আসন্ন পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ও সমর্থনের দায়ে বরিশালের মুলাদী ও বানারীপাড়া আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৪ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ তালিকায় দুই বিদ্রোহী মেয়র প্রার্থীসহ আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও কৃষক লীগের নেতারা রয়েছেন। বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার ইউনুস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, অনুষ্ঠিতব্য মুলাদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগ নেতা দিদারুল ইসলাম খান। তাকে সমর্থন করে বহিষ্কার হয়েছেন মুলাদী উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রব মুন্সী, পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন হিরণ হাওলাদার, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছালেহ উদ্দিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ নেতা মশিউর রহমান টিপু, মিজানুর রহমান হাওলাদার, মোসলেম উদ্দিন বয়াতী, দেলোয়ার হোসেন হাওলাদার, এমএ আজিজ ও আনোয়ার হোসেন তালুকদার।

অপরদিকে আসন্ন বানারীপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টুকে বহিষ্কার করা হয়েছে। তাকে সমর্থনের দায়ে পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহফুজুল হক মাছুম, পৌরসভার ১নং ওয়ার্ডের সভাপতি হাবিবুর রহমান ও আওয়ামী লীগ নেতা ছাইয়েদুর রহমান ছাইয়েদকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারাদেশে বলা হয়েছে- আসন্ন পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীদের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থীকে সমর্থন করার দায়ে দুই প্রার্থীসহ ১৪ জনকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31