IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> ‘আ.লীগের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই’

‘আ.লীগের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ১৪নং হামিরকুৎসা ইউনিয়ন মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

ইউনিয়ন মহিলা লীগের আয়োজনে শুক্রবার বিকেল ৩ টায় হামিরকুৎসা দারুল উরুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন মহিলা লীগের সভাপতি কামরুন নাহারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজেরা বেগমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে এমপি এনামুল হক বলেন, প্রতিটি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হবে। দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নারী-পুরুষ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলীয় প্রার্থীর বিজয়ে মহিলা লীগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রয়েছে। বর্তমান সময়ে পুরুষের সাথে মহিলারাও সমান ভাবে ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। এক সময়ের অশান্ত হামিরকুৎসা বর্তমানে মহিলা আওয়ামী লীগের উর্বর ভূমিতে পরিনত হয়েছে। শক্তিশালী হয়েছে মহিলা লীগের সংগঠন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুরুষের পাশাপাশি মহিলাদের ভূমিকা রয়েছে ব্যাপক। প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা কমিটিতে মহিলাদের রাখা হচ্ছে। মহিলা আওয়ামী লীগের ইউনিয়ন ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে মহিলা লীগকে সুসংগঠিত করা হচ্ছে। মহিলা আওয়ামী লীগকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। দলের স্বার্থে মহিলা লীগের কমিটি ঘোষনা করতে হচ্ছে।

বিশেষ অতিথির রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন মজনু, কার্যকরী কমিটির সদস্য, হামিরকুৎসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আনোয়ার হোসেন, সদস্য শাফিনুর নাহার, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু, হামিরকুৎসা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দীন, আইন বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার প্রমুখ। 

প্রথম অধিবেশন শেষে সর্বসম্মতিক্রমে কামরুন নাহারকে সভাপতি, হাজেরা বেগমকে সাধারণ সম্পাদক, মর্জিনা খাতুন ও রাবিয়া বেগমকে সহ-সভাপতি, মর্জিনা খাতুনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং জায়েদা বেগমকে সাংগঠনিক সম্পাদক করে হামিরকুৎসা ইউনিয়ন মহিলা লীগের ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

উক্ত সম্মেলনে ইউনিয়ন এবং প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের সদস্য সহ মহিলা লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।  

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31