IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> স্বাধীনতার ৫০ বছরেও স্বীকৃতি পাননি নিয়ামতপুরের আজিরউদ্দিন

স্বাধীনতার ৫০ বছরেও স্বীকৃতি পাননি নিয়ামতপুরের আজিরউদ্দিন

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : আর কত অপক্ষোর প্রহর গুনতে হবে আজির উদ্দিনের পরিবারের। স্বাধীনতা যুদ্ধের পর থেকে অদ্যবদি পর্যন্ত যখন তার সহযোদ্ধারা বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতিসহ সম্মান পেলেও তিনি রয়েছেন বঞ্চিত।

স্বাধীনতার ৫০ বছর পরও যখন একের পর এক মুক্তিযোদ্ধারা যখন নতুনভাবে তাদের প্রাপ্য সম্মান ও স্বীকৃতি পেয়েছেন। ঠিক তখনও তিনি কোন কারণে বঞ্চিত তা জানেন না আজির উদ্দিনের পরিবার।

সংশ্লিষ্ট দপ্তরে যতটুকু প্রমাণ থাকলে একজন মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি পাওয়া যায় তার সম্পূর্ণটাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর পর কোন ব্যবস্থাই নিচ্ছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চোখের সামনে দিয়ে স¤প্রতি নিয়ামতপুর উপজেলার আরো ১৭ জন মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন অথচ ১৯৭১ সালে রনাঙ্গনে পাকিস্তানী হানাদার, রাজাকার, আলবদর বাহিনীদের মুর্তিমান আতংক আজির উদ্দিন বার বার হচ্ছেন বঞ্চিত। ফলে আজির উদ্দিনের স্ত্রীর প্রশ্ন আমার স্বামী কি প্রাপ্য সম্মানটুকু পাব না।

তার পুরো নাম মোঃ আজির উদ্দিন। তিনি নওগাঁর নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের মুড়িহারী গ্রামের মৃত মহির উদ্দিনের সন্তান। সবাই জানেন, চিনেন কিন্তু মিলেনি তার মুক্তিযোদ্ধার স্বীকৃতি ও প্রাপ্য সম্মান টুকুও। এ নিয়ে সবার মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ সুত্র জানা যায় উপজেলা ভিত্তিক মুক্তিযোদ্ধার তালিকায় নিয়ামতপুর সদর ইউনিয়নে ১৬ নং ক্রমিকে মুক্তিযোদ্ধা হিসাবে আজির উদ্দিনের নাম রয়েছে। যাহার জাতীয় তালিকা নং ৫৪, ভোটার সূচক নং ৬৪-৬৯-৫২-০০১। এছাড়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুত কমিটির তালিকায় একই সূচকে মুক্তিযোদ্ধা হিসাবে আজির উদ্দিনের নাম রয়েছে। যুদ্ধ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে অস্ত্র জমা দেওয়ারও রশিদ রয়েছে। সর্বশেষ অনলাইনেও আবেদন করেও কোন লাভ হয়নি।

মুক্তিযোদ্ধা আজির উদ্দিন তার জীবনদশায় মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায় নাই। বর্তমানে তাঁর স্ত্রী ও সন্তানরা মানবেতর জীবনযাপন করছে। ভাংগা মাটির ছোট্ট একটি ঘরে বসবাস করেন আজির উদ্দিনের স্ত্রী।

আজির উদ্দিনের ৬ সন্তান। তিন ছেলে এবং তিন মেয়ে। বড় ছেলে আকতার ও মেঝ ছেলে আইজুল দিন মজুরের কাজ করে জীবিকা নির্বাহ করে, ছোট ছেলে তাইজুল নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির লেবার হিসাবে কাজ করে। দুই মেয়ে বিয়ে হলেও ছোট মেয়েটিকে এখনও বিয়ে দিতে পারেন নাই অর্থের অভাবে।

আজির উদ্দিন ২০১৩ সালে মৃুত্যবরণ করলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হলেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি না পাওয়ায় সরকারী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ফলে পরিবারটি আজ অনাহারে অর্দাহারে জীবন কাটাচ্ছে। শুধু মাত্র জাতীয় দিবসগুলোতে সংবর্ধনা নিয়েই তাদের শান্তনা।

কথা হয় ছোট ছেলে তাইজুল ইসলামের সাথে তিনি বলেন, আমার বাবা নিয়াতমপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার এবিএম জামশেদ আলীর সাথে চাঁপাইনবাবগঞ্জ এর বর্ডার এলাকায় যুদ্ধ করেছে। সাথে ভাবিচার মুক্তিযোদ্ধা পটল সরেন, আমইল গ্রামের বীরমুক্তিযোদ্ধা করিম ও তালপুকুরিয়ার আব্দুল বারীও ছিলেন। তারা প্রত্যেকেই মারা গেছেন।

আজির উদ্দিনের ছেলে তাইজুল ইসলাম ক্ষোভের সাথে জানান, ১৯৭১সালে দেশ মাতৃকার টানে ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষন শোনার পর নানান বাঁধা পায়ে ঠেলে মৃত্যু নিশ্চিত যেনেও আমার বাবা যুদ্ধে চলে যায়। আমার বাবার যৌবনের সবটুকু দিয়ে যুদ্ধ করেছে স্বাধীনতার জন্য। তখন জীবনের মায়া ছিল আমার বাবার কাছে নগন্য আজ সেই আমার বাবা সবার কাছে নগণ্য হয়ে পড়েছে।

আজির উদ্দিনের স্ত্রী জয়গন কান্নাবিজড়িত কন্ঠে বলেন, আমি খেয়ে না খেয়ে একটি ভাংগা ছোট্ট ঘরে বাস করছি। ঘরটি যে কোন মূহুর্তে ভেংগে পড়তে পারে। টাকার অভাবে ভাংগা ঘর মেরামত করতে পারছি না। তাই সরকারের কাছে আমার আকুল আবেদন আমার স্বামী দেশের জন্য যুদ্ধ করেছে। আমার আমার আমার সন্তানদেরকে একটু ভালোভাবে বাঁচার সুযোগ করে দিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31