ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে চারঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
শনিবার বেলা ১২ টার দিকে হাসপাতালে উপস্থিত হয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন, নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সাইফুল ইসলাম সানি, আই.এস.টি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, জেলা ছাত্রলীগ নেতা সাগর আহম্মেদ, রামেক শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ইচিব এর সাধারণ সম্পাদক মনম ক্লান্তি দাসসহ রামেক ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।


