IMG-LOGO

শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশা থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতচারঘাটে চাদা না দেয়ায় সরকারী খাল খননে ব্যবহৃতএসকেভেটর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে একদল দুর্বৃত্তরাইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২র‌্যাবের অভিযানে বিদেশী বার্মিজগানসহ গ্রেফতার ২পবিত্র‌ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী‌ মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়ারাজশাহীতে কুরআনের পাখীদের নিয়ে আমরা ৯৩ বন্ধুদের দোয়া ও ইফতার মাহফিলরাজশাহীতে উপশহর প্রিমিয়ার লীগের ট্রফি উন্মোচননওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক‘ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা’‘যুক্তরাষ্ট্র ইউরোপকে বিভক্ত করতে চাইছে’‘১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে’রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যাঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিলপ্রাচ্য পলাশের ওভিসিতে মডেল ফারহানা জাহানবাঘায় বাজেটের তুলনায় পছন্দের পোষাকের দাম বেশিযতোই ঈদের দিন ঘনিয়ে আসছে ততোই বাড়ছে বেচা-কেনা,
Home >> জাতীয় >> লিড নিউজ >> বেসরকারি স্বাস্থ্যসেবায় কুমুদিনীর ভূমিকা সবচেয়ে বেশি

বেসরকারি স্বাস্থ্যসেবায় কুমুদিনীর ভূমিকা সবচেয়ে বেশি

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেসরকারি স্বাস্থ্য সেবায় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ভূমিকা সবচেয়ে বেশি। এ পর্যন্ত তাদের সবগুলো উদ্যোগ সফল হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ‘কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড ক্যানসার রিসার্চ’ এর ভিত্তিস্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। নারায়ণগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন তিনি।

শেখ হাসিনা বলেন, কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড ক্যানসার রিসার্চ’ সেন্টার চালু হলে মানুষ আরও ভালোভাবে ক্যানসারের চিকিৎসা পাবে। আমরা সব মানুষের সহজে চিকিৎসা সেবা নিশ্চিত করতে চাই।এজন্য বেসরকারি উদ্যোক্তাদেরও এই খাতে নজর দেয়ার আহ্বান জানাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, রক্ত দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, ভালো থাকার জন্য। স্বাধীনতা পাওয়ার পর মানুষ ভাগ্যহারা থাকবে, এটা হতে পারে না। এদেশের মানুষের ভাগ্য উন্নয়নই আমাদের একমাত্র লক্ষ্য।

তিনি আরও বলেন, আমরা অনেক কিছুতেই পিছিয়ে পড়েছিলাম। ৭৫’র ট্রাজেডি পরবর্তী ২১ বছর যারা ক্ষমতায় ছিল, তারা ক্ষমতাকে ভোগের বস্তু বানিয়ে ফেলেছিল। নিজেদের স্বার্থ ও কল্যাণ ছাড়া মানুষের জন্য কিছু করেনি। আমরা এসে মানুষের সেবার জন্য সবই করেছি। সব জেলায় মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বিভাগে বিভাগে বিশ্ববিদ্যালয় করেছি। সময়োপযোগী আইন প্রণয়নে মনোনিবেশ করেছি৷

শেখ হাসিনা বলেন, আমি বেশ আনন্দিত যে, আজকে একটা ক্যানসার হাসপাতাল ও রিসার্চ সেন্টার উদ্বোধন হতে যাচ্ছে। তাও আবার নারায়ণগঞ্জ জেলা সদরে। আমরা গবেষণায় বেশি গুরুত্ব দেই। এজন্য চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি, যাতে সেখানে রিসার্চ হয়।

টিকা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমরা করোনা মোকাবিলায় টিকা নিয়ে এসেছি। প্রথম দিকে এটা নিয়ে নানান ভীতি ও গুজব ছড়ানো হয়েছিল। এই কুমুদিনী হাসপাতালের একজন নার্স সবার আগে টিকা নিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছে। তারপর এখন সবাই নিচ্ছে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশে প্রতি বছর এক লাখ মানুষ কানসারে আক্রান্ত হয়ে মারা যান। নতুন করে আক্রান্ত হন আরও দেড় লাখ। ক্রমেই এই হার বাড়ছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের শ্রীমতি সাহা, রাজিব প্রসাদ সাহা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি, সংসদ সদস্য শামীম ওসমান, সেলিম ওসমান, নজরুল ইসলাম বাবু ও লিয়াকত হোসেন খোকা প্রমূখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728