IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> ৯ম বর্ষে পদার্পণ দৈনিক আমার সংবাদ পত্রিকা

৯ম বর্ষে পদার্পণ দৈনিক আমার সংবাদ পত্রিকা

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে “দৈনিক আমার সংবাদ পত্রিকার ৮ম বছর পূর্তি পেরিয়ে ৯ম বছরে পদার্পণ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দৈনিক আমার সংবাদ পত্রিকার নাচোল প্রতিনিধি মনিরুল ইসলামের আয়োজনে রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান এর অফিস কক্ষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের। তিনি বলেন, দৈনিক আমার সংবাদ প্রত্রিকাটির উত্তরোত্তর মঙ্গল কামনা করছি। জনপ্রিয় এই পত্রিকাটি ইতিমধ্যে পাঠকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আগামী দিনে এই পত্রিকার মাধ্যমে এই এলাকার বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশ করে এলাকার উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।

বিশেষ অতিথি ছিলেন, নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহম্মেদ আনোয়ার আল শহীদ জুয়েল, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার, নাচোল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু, নাচোল প্রেসক্লাবের সহ সভাপতি সোহেল রানা, আমার সংবাদ প্রত্রিকার নাচোল প্রতিনিধি মনিরুল ইসলাম।

নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া। এই মিডিয়া জাতিকে সঠিক দিক নির্দেশনা দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে। দৈনিক আমার সংবাদ পত্রিকাটি তেমনি ভূমিকা পালন করে যাচ্ছে। দেশে হলুদ সাংবাদিকতা ভরে গেছে এই জাতীয় সাংবাদিকতা পরিহার করতে হবে।

দৈনিক আমার সংবাদ প্রত্রিকার নাচোল প্রতিনিধি মনিরুল ইসলাম বলেন, দৈনিক আমার সংবাদ পত্রিকাটি হাঁটি, হাঁটি পাঁ, পাঁ করে আজ ৮ম বছর পূর্তি পেরিয়ে ৯ম বছরে পদার্পণ করেছে, নির্যাতিত মানুষের মুখপাত্র হিসাবে কাজ করে যাচ্ছে। এমনকি মহামারী করোনা ভাইরাসের মধ্যেও পত্রিকাটি কোনদিন বন্ধ হয়নি। জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করে গেছে, যাচ্ছে এবং যাবে ইনশাআল্লাহ। আগামী দিনে প্রশাসনসহ সকলের সহযোগীতা কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক সকালের সময় পত্রিকার নাচোল প্রতিনিধি নাসিম, দৈনিক এশিয়াবাণী পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আলী, দৈনিক ডোনেট বাংলাদেশ প্রত্রিকার প্রতিনিধি জমির উদ্দিন প্রমূখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news