IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরা
Home >> রাজনীতি >> লিড নিউজ >> তিনটিতে আ.লীগ, ১টিতে বিদ্রোহী প্রার্থীর জয়

তিনটিতে আ.লীগ, ১টিতে বিদ্রোহী প্রার্থীর জয়

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর চারটি পৌরসভা নির্বাচনে ৩ টিতে আ’লীগ প্রার্থী ও ১টিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীরা হলেন, রাজশাহীর বাগমারার তাহেরপুরে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ, তানোরে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইমরুল হক, গোদাগাড়ীতে আ’লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী নারিকেল গাছ প্রতীক বর্তমান মেয়র মনিরুল ইসলাম বাবু ও নওহাটা পৌরসভায় আ’লীগ মনোনীত প্রার্থী হাফিজুর রহমান হাফিজ বিজয়ী হয়েছেন। এ নিয়ে রাজশাহীর ৩টি পৌরসভায় আ’লীগের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করলেন।

রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনায় তাদের বিজয়ী ঘোষণা করা হয়।

তাহেরপুর: রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা নির্বাচনে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ ১০ হাজার ৮৩৯ ভোট পেয়ে বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে আ.ন.ম শামসুর রহমান মিন্টু পেয়েছেন ৯০৩ ভোট। তবে বিএনপি প্রার্থী সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন। তার অভিযোগ ছিল, ভোট সুষ্ঠ হয়নি ও ভোট প্রদানের বাধা দেয়া হয়েছে। এ নিয়ে আবুল কালাম আজাদ ৩ বার মেয়র নির্বাচিত হলেন।

তানোর : রাজশাহীর তানোর পৌরসভা নির্বাচনে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ১২ হাজার ৬৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান পেয়েছেন ৭ হাজার ২১৭ ভোট। ৫ হাজার ৪১৫ ভোটে তিনি বিএনপি প্রার্থীকে হারিয়েছেন। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক মÐল নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ২৪৪ ভোট। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় আ’লীগের বিদ্রোহী প্রার্থী মনিরুল ইসলাম বাবু বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৮ হাজার ৮১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনিত গোলাম কিবরিয়া রুলু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৭৯২ ভোট। আর আ’লীগের মনোনিত প্রার্থী অয়েজ উদ্দিন বিশ্বাস নৌকা প্রতীকে পেয়েছেন পেয়েছেন ৪ হাজার ১১৫ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা ড. ওবায়দুল্লাহ তার জগ প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ৭১৪ ভোট।

নওহাটা: রাজশাহীর নওহাটা পৌর নির্বাচনে মেয়র পদে বিজয়ী পেয়েছেন আ’লীগ প্রার্থী হাফিজুর রহমান হাফিজ। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৪৫১ ভোট।

তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আ’লীগের বিদ্রোহী প্রার্থী নারিকেল গাছ প্রতীকে আ: বারি খান পেয়েছেন ১৩ হাজার ৯৮৬ ভোট, বিএনপি মনোনীত প্রার্থী ও বর্তমান পৌর মেয়র শেখ মকবুল হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২৮৯ ভোট। রোববার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গনণায় তাকে মেয়র পদে বিজীয় হিসেবে ঘোষণা করা হয়। এ পৌরসভায় মোট ভোটার ছিল ৪৩ হাজার ৮৪৪ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31