IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজশাহী >> ১৮ ফেব্রুয়ারি ছাত্র-শিক্ষক দিবস ঘোষণার দাবি

১৮ ফেব্রুয়ারি ছাত্র-শিক্ষক দিবস ঘোষণার দাবি

ধূমকেতু প্রতিবেদক, রাবি : ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি গণঅভ্যূত্থানের সময় শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে পাকিস্তানি সৈন্যদের নির্মম নির্যাতনে শহীদ হন অধ্যাপক ড. শামসুজ্জোহা। তাঁর এ মহান আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসটিকে ছাত্র-শিক্ষক সম্প্রীতি দিবস ঘোষণার দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়েরন শিক্ষক শিক্ষার্থীরা।

ড. জোহার স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যাল সাংবাদিক সমিতির (রাবিসাস) আয়োজিত “ড. জোহা ছাত্র-শিক্ষক সম্প্রীতি” শীর্ষক এক আলোচনা সভায় এ দাবি তুলেন তারা। বুধবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয় স্যার জগদীশ চন্দ্র বসু (তৃতীয় বিজ্ঞান) ভবনে ১৫০ নম্বর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সংগঠনটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান ও সদস্য রাজিয়া সুলতানার যৌথ সঞ্চালনায় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম বলেন, আজকের ছাত্র-শিক্ষকদের মধ্যে একটা দেয়াল তৈরি হয়ে গেছে। আমরা কেনো আমাদের ছাত্রদের থেকে দূরে সরে যাচ্ছি, সেই দেয়াল কেনো তৈরি হলো তার কারণ খুঁজতে চাইনি আমরা। আমি মনে করি এর কারণ হলো পারস্পারিক অবিশ্বাস।

তিনি আরও বলেন, ড. জ্জোহা স্লোগান দিয়ে আসেন না। ফেসবুকে লেখা পোস্ট দিয়ে জ্জোহা তৈরি হয় না। একজন জ্জোহা তৈরি হতে অনেক সময় লাগে। একটা প্রেক্ষাপট লাগে। আমরা জোহার মুখোশ তৈরি করতে চাই না। ড. জোহা কখনও ঘোষণা দিয়ে আসেন না।

বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আহমেদ সফিউদ্দিন বলেন, এই দিনটিতে ছাত্রদের জন্য যেমন একজন শিক্ষক প্রাণ বিসর্জণ দিয়েছিলেন তেমনি শিক্ষকের প্রাণ দেওয়ার প্রতিবাদ করতে গিয়ে নুরুল ইসলাম ও আব্দুস সাত্তার নামে দুইজন শিক্ষার্থীও প্রাণ দিয়েছিলেন। এ ঘটনা ছাত্র শিক্ষক সম্প্রীতির একটি বড় দৃষ্টান্ত হয়ে ইতিহাসে লিপিবদ্ব থাকবে।

আলোচনায় বক্তাদের অভিন্ন দাবি ছিলো ১৮ ফেব্রুয়ারিকে জাতীয় শিক্ষক-ছাত্র দিবস হিসেবে ঘোষণা করতে সরকার কর্তৃপক্ষ কার্যকরী পদক্ষেপ নিবেন।

রাবি সাংবাদিক সমিতির সভাপতি শাহিন আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, রাবিসাসের সাবেক সাধারণ সম্পাদক মামুন আব্দুল কাইয়ুম, সাবেক সভাপতি মুস্তাফিজ রনি, রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু প্রমুখ। এছাড়া অনুষ্ঠানের সহযোগিতায় ছিলো হ্যালো রাজশাহী ম্যাংগো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31