IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজশাহী >> বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৮তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী কমিশনারদের সাথে মেয়র লিটনের মতবিনিময়

বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৮তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী কমিশনারদের সাথে মেয়র লিটনের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৮তম ব্যাচের ৬০জন শিক্ষানবিশ সহকারী কমিশনারের যোগদান উপলক্ষ্যে ৫ দিনব্যাপী ওরিয়েন্টশন ট্রেনিংয়ের অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশন সম্পর্কে ধারণা প্রদানের জন্য নগর ভবন পরিদর্শন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এ উপলক্ষ্যে নগর ভবনের সিটি হলরুমে ৬০জন শিক্ষানবিশ সহকারী কমিশনারের সাথে মতবিনিময় করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভায় শিক্ষানবিশ সহকারী কমিশনারদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও সার্বিক বিষয়ে বক্তব্য দেন মেয়র। সভায় শিক্ষানবিশ সহকারী কমিশনারবৃন্দ রাজশাহী মহানগরীর পরিস্কার-পরিচ্ছন্নতা, সবুজায়ন ও উন্নয়নের ভূয়শী প্রশংসা করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ স্বাধীনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ গড়ার কাজ শুরু করেন। তখন শুরু হয় নানাবিধ ষড়যন্ত্র ও চক্রান্ত। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বাংলাদেশকে মিনি পাকিস্তান বানানোর অপচেষ্টা চালানো হয়। নানা চড়ায়-উৎরায় পেরিয়ে সেই ধারা থেকে বাংলাদেশকে উন্নয়নের ধারায় ফিরিয়ে এনেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁরই নেতৃত্বে বাংলাদেশের সর্বক্ষেত্রে উন্নয়ন অব্যাহত রয়েছে।

শিক্ষানবিশ সহকারী কমিশনারদের উদ্দেশে রাসিক মেয়র বলেন, প্রশাসনে দায়িত্ব পালনে যোগ হয়েছেন মেধাবী শিক্ষার্থীরা। আপনারা জ্ঞানের সুষ্ঠ প্রয়োগের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন। আপনারা সর্বদা দেশ ও জনগণের কল্যানে নিয়োজিত থাকবেন। সরকারের সকল নির্দেশনা পালন করে জনগণের সেবক হিসেবে দেশের সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে অবদান রাখবেন।

মেয়র আরো বলেন, রাজশাহী মহানগরী দেশের অন্য নগরীর কাছে অনুকরণীয় নগরী। এ নগরীর সৌন্দর্য্য, পরিচ্ছন্ন ও উন্নয়ন বিষয়ে অন্য সিটি কর্পোরেশন বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। রাজশাহী মহানগরীতে প্রশস্ত সড়ক ও ফুটপাতসহ সার্বিক উন্নয়ন করা হচ্ছে। রাসিকের সেবা জনগণের দৌরগোড়ায় পৌছে দিতে নতুন বিভাগ ও শাখা খোলা হয়েছে। পরিবেশ উন্নয়নে জিরো সয়েল প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। বক্তব্য দেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. আব্দুল মান্নান ও রাসিকের প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম।

মঞ্চে উপবিষ্ট ছিলেন, মাননীয় মেয়রের একান্ত সচিব আলমগীর কবির। রাজশাহীর উন্নয়ন বিষয়ক তথ্যচিত্র উপস্থাপন করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার। সভা পরিচালনা করেন, রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।

সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন শিক্ষানবীশ সহকারী কমিশনার আরিফুল্লাহ খান, সুদিপ্ত দেবনাথ, শারমিন সুলতানা, রাশেদ হুসাইন, মাসুম রেজা।

ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন, শিক্ষানবীশ সহকারী কমিশনার গাজী মূয়ীদুর রহমান। সভায় রাসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে শিক্ষানবিশ সহকারী কমিশনারবৃন্দকে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31