IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> করোনা মোকাবেলায় বিশেষ অবদানের জন্য স্বর্ণ পদক পেলেন ইউপি চেয়ারম্যান

করোনা মোকাবেলায় বিশেষ অবদানের জন্য স্বর্ণ পদক পেলেন ইউপি চেয়ারম্যান

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে “করোনা ভাইরাস” মোকাবেলায় বিশেষ অবদানের জন্য নওগাঁ জেলার সাপাহার সদর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আকবর আলীকে “কোভিট-১৯ ইউনিয়ন পরিষদ স্বর্ণ পদক-২০২০” ও সনদপত্র প্রদান করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাপাহার সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী’র হাতে স্বর্ণ পদক ও সনদপত্র প্রদান করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সূজন।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ)-২০২০ এর আয়োজনে বুধবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে হোটেল ফার্স, পল্টন মোড়, মেহের প্লাজা, ঢাকা তে “কোভিট-১৯ ইউনিয়ন পরিষদ স্বর্ণ পদক-২০২০” প্রদানের আয়োজন করেন।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম-এর সভাপতি এস এ এম জাকারিয়া আলমের সভাপতিত্বে বাংলাদেশ সরকারের বেশকজন মন্ত্রী, জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম এর নেতৃবৃন্দ সহ সূধীজন এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাস মহামারি মোকাবেলায় সফল চেয়ারম্যান হিসেবে সমাজসেবায় গৌরবময় অবদান ও স্বীকৃতি স্বরুপ ইউপি চেয়ারম্যান আকবর আলীকে স্বর্ন পদক দেওয়া হয়েছে এবং এই সম্মান সমাজসেবামূলক কাজকে আরো গতিশীল করবে বলেও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম সুত্রে জানা গেছে।

“কোভিট-১৯ ইউনিয়ন পরিষদ স্বর্ণ পদক-২০২০” গ্রহণ করে সাপাহার সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী সাংবাদিকদের বলেন, আ’জীবন সমাজসেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই। বঙ্গবন্ধুর আর্দশে উজ্জীবিত হয়ে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র রাজনৈতিক আদর্শে জনপ্রতিনিধি ও রাজনীতির মাধ্যমে সমাজের কল্যাণে আজীবন কাজ করে যেতে চাই।

কোভিট-১৯ ইউনিয়ন পরিষদ স্বর্ণ পদক-২০২০” গ্রহণ করে চেয়ারম্যান আকবর আলী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়াও একই সময় করোনা ভাইরাস” মোকাবেলায় বিশেষ অবদানের জন্য সাপাহার সদর ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ ও ইউপি সদস্য দেলোয়ার হোসেন “কোভিট-১৯ ইউনিয়ন পরিষদ স্বর্ণ পদক-২০২০” ও সনতপত্র গ্রহণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31