IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> পত্নীতলায় ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

পত্নীতলায় ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : আজ অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিকসহ নাম না জানা অনেকে আত্মাহুতি দিয়েছিলেন।

এজন্যই দিনটি একই সঙ্গে গৌরবের ও শোকের। জাতি আজ শ্রদ্ধাভরে সেইসব শহীদদের স্মরণ করছে। দিবসটি শুধু বাঙালির নয়, পৃথিবীর সব ভাষাভাষী মানুষের। বিশ্বব্যাপি রাষ্টিয় মর্যাদায় দিনটি শ্রদ্ধাভরে পালন করছেন।

সারাদেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় দিবসের প্রথম প্রহরে উপজেলার নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। রাত ১২টা ১ মিনিটে ৪৭ নওগাঁ -২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ শহীদুজ্জামান সরকার এমপি’র পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে শ্রদ্ধান্জলি অর্পণ করে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসন।

এরপর পত্নীতলা উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও লিটন সরকারের নেতৃত্বে শ্রাদ্ধান্জলি অর্পণ করা হয়, পত্নীতলা উপজেলা পরিষদের পক্ষে পরিষদের চেয়ারম্যান আবদুল গফফারের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, বাংলাদেশ পুলিশ পত্নীতলা থানা,মুক্তিযুদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, নজিপুর পৌরসভা, ফায়ার সার্ভিস পত্নীতলা,নজিপুর প্রেসক্লাব, পত্নীতলা মডেল প্রেসক্লাব, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা পুস্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার, উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, পত্নীতলা সার্কেলের এএসপি,থানার ওসি শামসুল আলম শাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী, পৌর মেয়র রেজাউল কোবীর চৌধুরী , মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম খালিদ সাইফুল্লাহ আরএমও দেবাশীষ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা প্রকৌশলী সৈকত দাস, যুব উন্নয়ন কর্মকর্তা আলম আলী, ওয়ার্ড কাউন্সিলর, আব্দুল মজিদ, মোস্তফা কিবরিয়া, সূর্যকান্ত সরকার নজিপুর প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বিলাশ ও সাধারণ সম্পাদক তাশরিফ হোসেন সম্পদ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন পারভেজ প্রমূখ।

পরে ১ মিনিট নিরবতা পালন ও শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31