ধূমকেতু প্রতিবেদক : বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী জেলার উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সভাপতি প্রফেসর আবদুল খালেক ও সাধারণ সম্পাদক প্রফেসর আবুল কাশেম এর নেতৃত্বে পুষ্পার্ঘ্য প্রদানের র্যালিতে উপস্থিত ছিলেন, প্রফেসর আনসার উদ্দীন, অধ্যক্ষ মজিবুর রহমান, প্রফেসর হাবিবুর রহমান, প্রফেসর দুলাল চন্দ্র বিশ্বাস, প্রফেসর রেজাউল করিম বাদল, প্রফেসর আনিসুর রহমান, অধ্যাপক বনি আদম, অধ্যাপক রাশেদ আল মাহফুজ, অধ্যাপক দুলাল মোল্লাহ, অধ্যাপক সোহেল মেহেদী, অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাসরীন লুবনা, ইদ্রিস আলী, হাসান ঈমাম সুইট, জামসেদ হোসেন টিপু সহ অন্যান্য সদস্যবৃন্দ।
পুষ্পার্ঘ্য প্রদান শেষে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।


