IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> ভাষা শহীদদের স্মরণে ধূমকেতু নিউজের চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

ভাষা শহীদদের স্মরণে ধূমকেতু নিউজের চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : ভাষা শহীদদের স্মরণে ধূমকেতু নিউজ অনলাইন পোর্টালের উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তার্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশ দিনব্যাপী চিত্রাংকন প্রতিযোগীতার সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। বুধবার বিকাল ৪ টার দিকে নগরীর রেলগেট মুক্তিযুদ্ধ স্টেডিয়াম মার্কেটের দ্বিতীয় তলায় নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে ধূমকেতু নিউজ পরিবার।

অনুষ্ঠানে ধূমকেতু নিউজ অনলাইন পোর্টালের প্রকাশক ফায়সাল মোহাম্মদ শিশিরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী সদর ও জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্জ্ব মহিদুল হক, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি, কালেরকণ্ঠ পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান ও সিল্কসিটি নিউজ অনলাইন পোর্টালের প্রকাশক রফিকুল ইসলাম, রাজশাহী ওয়েবের সভাপতি আঞ্জুমান আরা পারভীন, রাজশাহী রূপরেখা কিশোর মেলার সভাপতি ইব্রাহিম হায়দার এবং স্বদেশ বানী অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক কামরুজ্জামান বাদশা।

উপস্থাপনায় ছিলেন, ধূমকেতু নিউজের স্টাফ জান্নাতুল মাওয়া সিফা। এসময় ধূমকেতু নিউজ অনলাইন পোর্টাল পরিবারবর্গ ও প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিশুদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

একুশ দিনব্যাপী চিত্রাংকন প্রতিযোগীতায় শিশু থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্ষুদে যোদ্ধারা অংশ গ্রহণ করে। প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের শেণী ও বয়স ভিত্তিক তিনটি গ্রুপে বিভক্ত করা হয়। তিনটি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী মোট নয় জনকে ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়। সেই সাথে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী সকল ক্ষুদে যোদ্ধাদের সনদপত্র প্রদান করে ধূমকেতু নিউজ পরিবার।

বিজয়ীদের মধ্যে ‘ক’ গ্রুপে প্রথম স্থান অধিকার করে সিফতাহুল কুরআন মাদ্রাসার ছাত্র মিজান রায়হান, দ্বিতীয় স্থান অধিকার করে সপ্তবর্ণ আর্ট স্কুলের ছাত্রী মারিহা জান্নাত ও তৃতীয় স্থান অধিকার করে প্যারামাউন্ট স্কুল এন্ড কলেজের ছাত্র নাফিউ আল জাহিদ। ‘খ’ গ্রুপে প্রথম স্থান অধিকার করে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রী মহিমা আক্তার, দ্বিতীয় স্থান অধিকার করে বিশ্ববিদ্যালয় স্কুলের ছাত্রী নূজহাত জাহান আলিফ ও তৃতীয় স্থান অধিকার করে বিবি হিন্দু একাডেমীর আফসারা জাহান শীতল। ‘গ’ গ্রুপে প্রথম স্থান অধিকার করে হেলেনাবাদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নাযীফা রহমান, দ্বিতীয় স্থান অধিকার করে সরকারী পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নিশাত তামান্না ও তৃতীয় স্থান অধিকার করে বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রাইকা জামান রাইকা।

উল্লেখ্য, মহান শহীদ দিবস ও আন্তার্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পহেলা ফেব্রুয়ারী থেকে ২১ ফেব্রুয়ারী পর্যন্ত ২১ দিনব্যাপী অনলাইনের মাধ্যমে চিত্রাংকন প্রতিযোগীতা পরিচালনা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031