IMG-LOGO

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে’গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালতসিংড়ায় বিশ্ব যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণকালের স্রোত পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাস-ঐতিহ্যের অনন্য সাক্ষী ধনবাড়ী নবাব মঞ্জিলনগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতবাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীকে ক্রেস্ট প্রদানচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়’রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানাঅতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওযুক্তরাষ্ট্রের রণতরিতে নৌ সেনাদের মধ্যে অসন্তোষের জেরে সংঘর্ষ, নিহত ৭রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিগত ৫০ বছরর পুরাতন রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিতভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, মৃত্যু বেড়ে ১৮১
Home >> বিনোদন >> জামিন খারিজ, জেলে ধর্ষণের ভয় দেখানোর অভিযোগ রিয়ার

জামিন খারিজ, জেলে ধর্ষণের ভয় দেখানোর অভিযোগ রিয়ার


ধূমকেতু নিউজ ডেস্ক : আরও এক বার খারিজ করা হল অভিনেত্রী রিয়া চক্রবর্তীর জামিনের আবেদন। একইসঙ্গে তার ভাই শৌভিক চক্রবর্তী-সহ অন্য অভিযুক্তদের জামিনের আবেদনও খারিজ করে দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার অভিনেত্রীর জামিনের আবেদন করা হলেও, তা মঞ্জুর করেননি দায়রা আদালতের বিচারপতি। সেশন কোর্টে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) দাবি করে, এই মুহূর্তে রিয়াকে জামিনে ছাড়া হলে তিনি প্রভাবশালী যোগাযোগ কাজে লাগিয়ে তথ্যপ্রমাণ নয়ছয় করতে পারেন।

সুশান্তের মৃত্যুর ঘটনার তদন্তে নেমে রিয়াকে মাদকযোগে গত ৮ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়। অভিনেত্রীকে পেশ করা হয় ম্যাজিস্ট্রেটের সামনে। তার ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট। খারিজ করা হয় প্রথম দফা জামিনের আবেদন।

এ বার জামিনের আবেদনের সময় অভিযোগ আনা হয়, তার থেকে জোর করে মাদক গ্রহণের ব্যাপারে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। রিয়া জানান, জেলে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। তাকে শারীরিক অত্যাচার এবং ধর্ষণের ভয় পর্যন্ত দেখানো হয়েছে বলে দাবি অভিনেত্রীর। মানসিক এবং শারীরিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন বলে জানান ২৮ বছর বয়সি অভিনেত্রী।

রিয়ার অভিযোগ, টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের সময় তাকে কোনও রকম ভাবেই আইনি পরামর্শ নেওয়ার জন্য তার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। বাড়ি থেকে জামাকাপড় এলেও তা ফিরিয়ে দেওয়া হয়।

অন্য দিকে, রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডের দাবি, তার মক্কেল নির্দোষ। মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে। তিনি জানান, জেরার সময় কোনও মহিলা অফিসার ছিলেন না, যা আইন অনুসারে বাধ্যতামূলক।

আপাতত রিয়া বাইকুল্লা জেলে রয়েছেন। এনসিবি-র দাবি, জেরায় রিয়া স্বীকার করেন, তিনি সুশান্তকে মাদকের জোগান দিতেন। কেন্দ্রীয় সংস্থার দাবি, তিনি ড্রাগ সিন্ডিকেটের সদস্য। এনসিবি-র পাশাপাশি সিবিআই এবং ইডি এই ঘটনার তদন্ত চালাচ্ছে। ইতিমধ্যেই এমস-এ সুশান্তের ভিসেরা ফের পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, বিষক্রিয়ায় তাঁর মৃত্যু ঘটেছে কিনা জানার জন্য।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031