IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> খেলা >> দুই বিশ্বকাপজয়ী ইউসুফ পাঠান অবসরে

দুই বিশ্বকাপজয়ী ইউসুফ পাঠান অবসরে

ধূমকেতু নিউজ ডেস্ক : আন্তর্জাতিক ও ঘরোয়া সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ইউসুফ পাঠান।

ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে ইউসুফ পাঠান বলেন, আমি আমার পরিবার, বন্ধু, সমর্থক, কোচ ও পুরো দলকে তাদের সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ জানাতে চাই। ভারতীয় দলকে প্রতিনিধিত্ব করা সবসময় গর্বের ব্যাপার ছিল। আনুষ্ঠানিকভাবে অবসর নিচ্ছি সব ধরনের ক্রিকেট থেকে। জীবনের নতুন অধ্যায়েও অবশ্য আপনাদের আনন্দ দেয়ার চেষ্টা করব।

ভারতের হয়ে ৫৭টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ইউসুফ পাঠান। জিতেছেন ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ।

এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেছেন ১৭৪টি ম্যাচ। কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদের মতো জনপ্রিয় দলের হয়ে খেলেছেন।

ইউসুফ পাঠান ২০১২ সাল পর্যন্ত দাপটের সঙ্গে খেলেছেন সীমিত ওভারের ক্রিকেট। ২০১০ সালে আইপিএলে মাত্র ৩৭ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েন পাঠান। তার সেই মাইলফলকটি আইপিএলের দ্বিতীয় দ্রুততম শতকের রেকর্ড হিসেবে এখনো অক্ষুণ্ণ আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31