IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> বাগমারায় আ.লীগের দলীয় ফরম বিতরণের উদ্বোধন

বাগমারায় আ.লীগের দলীয় ফরম বিতরণের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থী হতে আগ্রহীদের মাঝে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় ফরম বিতরণ শুরু করা হয়েছে।

শনিবার দুপুর ১২ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন, বাগমারা আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

দলীয় সিদ্ধান্তের বাহিরে কোন ব্যক্তি যদি নির্বাচন নিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি প্রদান করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে।

দলীয় ফরম বিতরণের মাধ্যমে অতি সহজে জানা যাবে কে কে দলীয় প্রার্থী হতে ইচ্ছুক। কোন প্রার্থী যেন বিতর্কে না জড়ায় সে ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যারা দলীয় ফরম সংগ্রহ করছেন তাদের মধ্যে থেকেই হবেন চূড়ান্ত প্রার্থী।

এদিকে, প্রতিটি ইউনিয়নে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এরই মধ্যে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে। তারাই উপজেলার ১৬টি ইউনিয়নে গিয়ে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করবেন। সেই তালিকা থেকে প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠানো হবে। দলের এবং দেশের স্বার্থে কেন্দ্রীয় সিদ্ধান্তকে মেনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল নেতৃবৃন্দকে কাজ করে যাওয়ার আহŸান জানানো হয়েছে।

প্রথম দিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৭ জন প্রার্থী দলীয় ফরম সংগ্রহ করেছেন। পুরুষের পাশাপাশি মহিলারাও নিয়েছেন এই ফরম। প্রতিটি ইউনিয়নে নির্বাচত চেয়ারম্যানদের পাশাপাশি নতুন মুখ হিসেবে অনেকেই সংগ্রহ করছেন উপজেলা আওয়ামী লীগের দলীয় ফরম। মার্চের ১ তারিখ বিকেল ৫ টা পর্যন্ত চলতে দলীয় এই ফরম সংগ্রহ এবং জমাদান কার্যক্রম।

এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, মতিউর রহমান টুকু, সাধারণ অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সহ উপজেলা আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31