IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
থাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ওআইসির প্রতিনিধি দল

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ওআইসির প্রতিনিধি দল

ধূমকেতু নিউজ ডেস্ক : রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পাঁচ সদস্যের প্রতিনিধি দল। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে ওআইসির সহকারী মহাসচিব ইউসেফ আল দোবেয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হেলিকপ্টারযোগে কক্সবাজারের উখিয়ার মেগা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসে।

এ সময় কুতুপালং ৪নং রোহিঙ্গা ক্যাম্পের ৭৬ জন মাঝির সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা।

এ সময় ইউসেফ আল দোবেয়ার বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে সব সময় বাংলাদেশের পাশে আছে ওআইসি। ওআইসি চায় রোহিঙ্গারা যাতে আত্মমর্যাদা ও সম্মানের সঙ্গে মিয়ানমারে ফিরতে পারেন, সেজন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে যে মামলা চলছে ওই মামলায় রোহিঙ্গারা যাতে ন্যায়বিচার পান তার জন্য আইনি লড়াইয়ে সহযোগিতা করছে ওআইসি।

মতবিনিময়কালে রোহিঙ্গা নেতারাও তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। অধিকার নিশ্চিত করে কেউ কেউ নিজেদের দেশে ফেরার কথা জানান। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৯ সদস্যসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওআইসির প্রতিনিধি দল নোয়াখালীর ভাসানচরে (আশ্রয়ণ প্রকল্প-৩) আশ্রিত রোহিঙ্গাদের বর্তমান অবস্থা পরিদর্শন করেন বলে জানিয়েছেন উপ-প্রকল্পের পরিচালক কমান্ডার এম আনোয়ারুল কবির।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31