IMG-LOGO

বুধবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে ৪ বছরের শিশু কে ধর্ষণের চেষ্টা, ৩জনের নামে থানায় অভিযোগমাদকবিরোধী অভিযানে ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ, আরও ৪০ হাজারের শপথপ্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটকভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলসম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভাঅতিরিক্ত দামে এলপিজি বিক্রি হচ্ছে কি না, খতিয়ে দেখার নির্দেশ জ্বালানি মন্ত্রীর‘মিরপুর উচ্ছেদ অভিযানে সমন্বয়হীনতা ছিল, তদন্তের নির্দেশ’নিউগিনি প্রোপার্টিজে হামলা: সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তাররাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎফুলবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসনে ছাগল ও মুদি দোকান হস্তান্তরকুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারবাগমারায় অসহায় মানুষের হাতে চেক তুলে দিলেন এমপি ডাঃ আব্দুল বারীসিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপগোদাগাড়ী মারোইল মোড় জামে মসজিদ থেকে কবরস্থান পর্যন্ত রাস্থা পাকা করার দাবি এলাকা বাসিরযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই দফা হামলায় বেঁচেছিলেন মোজতবা খামেনি
Home >> টপ নিউজ >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহী বিভাগে করোনায় মৃতের সংখ্যা ২৮১

রাজশাহী বিভাগে করোনায় মৃতের সংখ্যা ২৮১

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে চার জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে বগুড়ায় দুইজন করোনা আক্রান্ত রোগি মারা গেছেন। এছাড়াও গত ২৪ ঘন্টয় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩৯ জন।

শনিবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮২৪ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৮১ জন এবং সুস্থ্য হয়েছেন ১৪ হাজার ৬৭৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৮০১ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ১৩ জন, নাটোরে ১৮ জন, বগুড়ায় ৩৪ জন ও সিরাজগঞ্জে ১১ জন। তবে চাঁপাইনবাবগঞ্জে, নওগাঁয়, জয়পুরহাটে ও পাবনায় এ দিন কোন করোনা রোগি শনাক্ত হয়নি।

তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৭ হাজার ১২৯ জন। এছাড়াও রাজশাহীতে ৪ হাজার ৭৪০ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৩৮ জন, নওগাঁয় ১ হাজার ২১৭ জন, নাটোরে ৯২৪ জন, জয়পুরহাটে ১ হাজার ১১ জন, সিরাজগঞ্জে ২ হাজার ১৩ জন ও পাবনায় ১ হাজার ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২৮১ জন। এর মধ্যে রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে ৯ জন, জয়পুরহাটে ৭ জন, বগুড়ায় ১৭০ জন, সিরাজগঞ্জে ১৩ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৪ হাজার ৬৭৯ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৩ হাজার ৫৯২, চাঁপাইনবাবগঞ্জে ৬২৩ জন, নওগাঁয় ১ হাজার ৮৬ জন, নাটোরে ৭১৭ জন, জয়পুরহাট ২৩০ জন, বগুড়ায় ৬ হাজার ৮২ জন, সিরাজগঞ্জ ১ হাজার ৪০৮ জন ও পাবনায় ৯৪১ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ