ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে-বাঘা প্রেসক্লাবের প্রায় ৩০ জন সাংবাদিকের সাথে তিনি এ মতবিনিময় সভা করেন। এসময় সাংবাদিকদের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে সিক্ত করা হয়।
বাঘা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামানের সঞ্চালনায় আয়োজিত সভায় নবাগত নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, আমি কাজে বিশ্বাসী। আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন, বিগত সময়ে যেখানে চাকরি করেছি-সেখানে সততা এবং নিষ্টার সাথে কাজ এবং নানা মুখি উন্নয়ন করেছি। আমি এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই।
আপনারা জাতীর বিবেক। আপনাদের চোখে অনেক কিছু ধরা পড়ে। আমার চলার পথে যদি কোন ভুল-ত্রুটি পান আসা করি সেটি ধরিয়ে দিবেন। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। আমার বিশ্বাস আপনারা আমাকে বিভিন্ন পরামর্শ দিয়ে সহায়তা করবেন।

আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাঘা প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা। বক্তব্য রাখেন, বাঘা প্রেসক্লাবের সহ-সভাপতি গোলাম তোফাজ্জল কবীর মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল হক আমান, সাংগঠনিক সম্পাদক আসলাম আলী ও মানবাধিকার সম্পাদক আকতার রহমান।
এসময় উপস্থিত ছিলেন, অর্থ সম্পাদক লালন উদ্দিন, সদস্য আব্দুল হামিদ মিঞা, আবদুল কাদির নাহিদ, শাহানুর আলম বাবু, জহুরুল ইসলাম, দোয়েল হোসেন, প্রিন্স ভূইয়া, সুব্রত কুমার, মোস্তাফিজুর রহমান, আব্দুর সালাম, আরিফ হোসেন, রবিউল ইসলাম প্রমুখ।
পরে নবাগত নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে সকাল সাড়ে ১১টায় ঐতিহাসিক ৭ মার্চ উৎযাপন উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল-সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষক, সুধীজন ও রাজনৈতিক নেত্রীবৃন্দ।


