IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> রাজশাহীতে উদ্যোক্তা তারুণ্যের মেলার উদ্বোধন

রাজশাহীতে উদ্যোক্তা তারুণ্যের মেলার উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : আল আকসা ডেভেলপার্স প্রেজেন্টস রাজশাহীর উদ্যোক্তা তারুণ্যের মেলা-২০২১ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের গ্রিন প্লাজায় ফিতা ও কেক কেটে এবং পায়রা উড়িয়ে মেলার তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

৪ মার্চ থেকে শুরু হয়ে আগামী ৬ মার্চ পর্যন্ত মেলা চলবে প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৯টা পর্যন্ত। মেলা তরুণ-তরুণীদের ২৮টি স্টলে বিভিন্ন পণ্যের স্থান পেয়েছে। ‘রাজশাহীর উদ্যোক্তা’ নামক ফেসবুক গ্রæপ এই মেলার আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, করোনা ভাইরাস সংক্রমণের আগে আমরা বিভিন্ন মেলার আয়োজন করেছি। করোনা পরিস্থিতি কাটিয়ে উঠার পর প্রথমবারের মতো এই মেলার আয়োজন করেছে রাজশাহীর উদ্যোক্তারা। এখানে তরুণ উদোক্তারা বিশেষ করে নারী উদ্যোক্তারা তাদের পণ্য মানুষের সামনে উপস্থাপন করেছে। মেলায় নগরবাসী আসবেন, পণ্য ক্রয় করবেন। এর মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে। আমি এই মেলার সফলতা কামনা করছি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিসিক রাজশাহীর উপ-মহাব্যবস্থাপক জাফর বায়েজীদ, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি‘র সভাপতি মনিরুজ্জামান মনি, আল আকসা ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী।

অনুষ্ঠানে বক্তব্য দেন, রাজশাহীর উদ্যোক্তা’র এডমিন ও ক্রিয়েটর তাসনিম আরা।

এসময় উপস্থিত ছিলেন, এডমিন ইরফানুল ইসলাম ইরফান, এডমিন নাফিসা তাসনিম ঝিলিক, মডারেটর ফারজান ইসলাম খান, মডারেটর হাসিবা আক্তার শাবনুরসহ তরুণ উদোক্তাবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনকে সম্মাননা স্মারক প্রদান করেন, তরুণ উদ্যোক্তারা। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন রাসিক মেয়র ও অতিথিবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31