IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজশাহী >> রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে হোটেল ডালাস ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রাজশাহীর সাংবাদিকরা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকবে-এটি প্রত্যাশা করি। সকলে ঐক্যবদ্ধ হলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সাংবাদিকদের ভবন নির্মাণে জায়গা বরাদ্দ ও অর্থ আনার জন্য চেষ্টা করবো। সাংবাদিকদের কল্যানে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

অভিষেক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা, রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল আব্দুল মজিদ, কার্যনির্বাহী সদস্য শেখ মামুনুর রশিদ, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু ও মীর ইশতিয়াক আহম্মেদ লিমন, আরএমপি‘র ডিসি (বোয়ালিয়া) সাজিদ হোসেন, রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম, সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম ও আহমেদ শফি উদ্দিন, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক, সহ-সভাপতি তৈয়বুর রহমান, নির্বাহী সদস্য মো. আনিছুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনসহ অন্যান্য অতিথিবৃন্দ, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, সহ-সভাপতি তৈয়বুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টুকু, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, নির্বাহী সদস্য আনিছুজ্জামান ও সরিফুল ইসলাম তোতাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের হ্যান্ড রাইটিং প্যাডের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31