IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> বাঘায় আ.লীগের বর্ধিত সভায় সাংঘর্ষিক বক্তব্য রেখেছেন নেতারা

বাঘায় আ.লীগের বর্ধিত সভায় সাংঘর্ষিক বক্তব্য রেখেছেন নেতারা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : সারাদেশ ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের সম্মেলন। সেই ধারাবাহিকতায় রাজশাহীর বাঘায় দু’টি ইউনিয়নে ইতোমধ্যে শান্তিপুর্ণ ভাবে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে যে নিয়ম মাফিক সম্মেলন হচ্ছিল তাতে বাধ সেজেছেন কতিপয় নেতা।

শনিবার উপজেলা আওয়ামী লীগের নিজেস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় বর্ধিত সভা। এ সভায় সাংঘর্ষিক বক্তব্য রাখেন বাঘা পৌর সভার সাবেক মেয়র আক্কাস আলী। পরক্ষনে কাউন্টার বক্তব্য দেন অন্যান্য নেতৃবৃন্দ। তবে যে সব নেতারা মাদকের সাথে সম্পৃক্ত তাদেরেকে কমিটিতে না রাখার প্রত্যায় ব্যাক্ত করেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু।

দলীয় সূত্রে জানা গেছে, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সঞ্চালনা ও উপজেলা সহসভাপতি এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের কোষাধাক্ষ আজিজুল আলমের সভাপতিত্বে আয়োজিত বর্ধিত সভায় ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন, ১৭ মার্চ জাতীর পিতার জন্মদিন এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস উৎযাপন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে ওয়ার্ড এবং ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন নিয়ে সাংঘর্ষিক বক্তব্য রাখেন বাঘা পৌর সভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাস আলী। তিনি বিগত কয়েকটি নির্বাচনে আ’লীগের পরাজয় এবং ওয়ার্ড কমিটি গঠন না করে ইউনিয়ন কমিটি গঠন করা যাবে না বলে বক্তব্য উপস্থাপন করেন।

তবে তাঁর এ বক্তব্যের কাউন্টার বক্তব্য রাখেন আশির দশকের ছাত্রনেতা ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মাসুদ রানা তিলু এবং অনুষ্ঠানের সভাপতি আজিজুল আলম।

তাঁরা বলেন, চারঘাট-বাঘার উন্নয়নের রুপকার এবং তিন-তিনবার নির্বাচিত সাংসদ শাহরিয়ার আলমের ঐক্লান্তিক প্রচেষ্টায় এগিয়ে চলেছে বাঘা উপজেলা অওয়ামী লীগ। আমরা লক্ষ করেছি, বিগত সময়ে পর-পর দুটি সাংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাদের অবস্থান ছিলো। সুতারাং বিতর্কিত বক্তব্য উপস্থাপন করার এখানে কিছু নেই।

সভায় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমানুল হাসান দুদু, জেলা আ’লীগের সদস্য নকিবুল হাসান নবাব, বাঘা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু ও অধ্যক্ষ নছিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, আড়ানী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি এবং ৫ জন ইউপি চেয়ারম্যানসহ সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31