ধূমকেতু প্রতিবেদক, বাঘা : “করোনাকালে নারী নেতৃত্ব-গড়বে নতুন সমতার বিশ্ব’’ প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পার্শ্বে বটমুল চত্বরে মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
সকাল ১১ টায় বাঘা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভুল।
আরও বক্তব্য রাখেন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, বাঘা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা, বাঘা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, রাজশাহী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা বিপাশা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সদস্য রিক্তা বেগম, বাজুবাঘা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নিলা জামান, ইউপি সদস্য জানানতুল ফেরদৌস রুমা, শরিফা বেগম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে এই দিবসটি আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পায়। জাতিসংঘ দিবসটি পালনের জন্য বিভিন্ন রাষ্ট্রকে আহŸান জানায়। নারীর সম অধিকার আদায়ের প্রত্যয় পুনর্ব্যক্ত করার অভীপ্সা নিয়ে সেই থেকে গোটা বিশ্বে এই দিবসটি পালিত হয়ে আসছে। এই দিবসটিতে নারীর সম-অধিকার ও ক্ষমতা আয়নসহ অর্থ নৈতিক মুক্তি বিষয় নিয়ে কথা বলেন বক্তারা।


