ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রাজশাহীতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড’র অসামঞ্জস্যতা সংশোধন এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ক্ষেত্রে বিরাজমান সমস্যা সমাধানে ৩ দফা দাবির বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আইডিইবি রাজশাহী জেলা শাখার সভাপতি প্রকৌশলী আমিনুল হক।
আইডিইবি রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী হোসেন শাহীদ সোহরাওয়ার্দীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আইডিইবির রাজশাহীর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান, মুর্শিদ কামাল রানা, আইডিইবির কাউন্সিল প্রকৌশলী মোখলেছুর রহমান, আইডিইবি রাজশাহীর সহসভাপতি প্রকৌশলী মেরাজুল আলম খান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজশাহী কমিটির সভাপতি উজ্জল কুমার রায়, আইডিইবি রাজশাহীর মহিলা বিষয়ক সম্পাদক প্রকৌশলী আনোয়ারা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন, আইডিইবি রাজশাহীর সহসভাপতি প্রকৌশলী কামরুজ্জামান, প্রকৌশলী নাজমুল হক, প্রকৌশলী আজিজুল হক, কোষাধ্যক্ষ প্রকৌশলী আবু বাশির, দপ্তর সম্পাদক প্রকৌশলী ময়নুল হক, প্রচার সম্পাদক প্রকৌশলী আহসান হাবীব, তথ্য ও গবেষণা সম্পাদক প্রকৌশলী শাহীনুল হক, সমাজ কল্যাণ সম্পাদক প্রকৌশলী রাহাত পারভেজ, ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌশলী কামাল হোসেন, সহযোগি সদস্য নূরে সাইমসহ রাজশাহী বিভাগের বিভিন্ন সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ ও বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
এরআগে আইডিইবি রাজশাহী জেলা শাখার সভাপতি প্রকৌশলী আমিনুল হকের নেতৃত্বে প্রধানমন্ত্রী বরাবরে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক আব্দুল জলিলের হাতে হস্তান্তর করেন।


