IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘অর্থ দিয়ে রাজনীতি কিনতে দেয়া যাবে না’

‘অর্থ দিয়ে রাজনীতি কিনতে দেয়া যাবে না’

ধূমকেতু নিউজ ডেস্ক : ‘অর্থ দিয়ে রাজনীতি কিনতে দেয়া যাবে না’ বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি আজ বিকেলে জয়পুরহাট জেলার কালাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ ময়দানে অনুষ্ঠিত এ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, ‘রাজনীতি একটি মহান ব্রত এবং দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ ও ত্যাগ স্বীকার করেছেন এমন নেতারাই এখন নেতৃত্বে আসবেন। অর্থ দিয়ে রাজনীতি কিনতে দেয়া যাবে না।’

বিএনপি প্রসঙ্গে ড. হাছান বলেন, ‘জনগণের ওপর বিএনপির আস্থা নেই। সেজন্য জামানত বাজেয়াপ্ত হওয়ার ভয়ে ইউপি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না বলে আগেই ঘোষণা দিয়েছে।’

‘দেশের উন্নয়ন বিএনপি দেখতে পায়না’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া বলেছিলেন, আওয়ামী লীগ পদ্মাসেতু করতে পারবে না, পদ্মা সেতু হয়েছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বদলে যাচ্ছে, তিনি দেশে বিধবা, স্বামীপরিত্যক্তা ও বয়স্কদের জন্য ভাতা চালু করেছেন, ভিক্ষা দেওয়ার লোক পাওয়া যায়না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন বিশ্বে এখন রোল মডেল।’

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল কাদের মন্ডলের সভাপতিত্বে জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত এস এম কামাল হোসেন এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

জেলা পরিষদ চেয়ারম্যান ও জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আরিফুর রহমান সম্মেলন উদ্বোধন করেন এবং সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে রাজা চৌধুরী, এ্যাড: মোমিন আহমেদ চৌধুরী জিপি, এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, জয়পুরহাটের পৌর চেয়ারম্যানবৃন্দ এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ প্রমুখ সম্মেলনে বক্তব্য রাখেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31