ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় নানা আয়োজনে পালিত হলো উপজেলা নির্বাচনের দু’বছর পূর্তি অনুষ্ঠান। বুধবার বিকেল সাড়ে ৪ টায় বিজয় র্যালি মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। এরপর উপজেলা চত্তরে আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কর্মসূচী শেষ হয়।
উপজেলা আওয়ামী লীগ পরিবারের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মকুল, ভালুকগাছি ইউপি চেয়ারম্যান তাকবির হাসান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক, অ্যাড. আব্দুস সামাদ।
এসময় আওয়ামী লীগ নেতা রহিম মোল্লা, ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।


