IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
থাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

ধূমকেতু নিউজ ডেস্ক : বগুড়ার ধুনট উপজেলায় একই স্থানে ছাত্রলীগের দু’পক্ষ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মুজিব চত্বর ও তার আশপাশের ৪০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী বিচারক সঞ্জয় কুমার মহন্ত এ আদেশ জারি করেন।

তথ্য মতে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ধুনট শহরের মুজিব চত্বর এলাকায় বিক্ষোভ সমাবেশ আহবান করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন। একই সময় একই স্থানে পৌর ছাত্রলীগের সাবেক সদস্য রাসেল খন্দকার পাল্টা বিক্ষোভ সমাবেশ আহবান করেন। ছাত্রলীগের দু’পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। এ অবস্থায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে মুজিব চত্বর এলাকায় ও তার আশেপাশে বিকট শব্দে পর পর ৭টি ককটেল বিস্ফোরিত হয়। এ কারণে বুধবার মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে শহর এলাকায় মাইকিং করে ১৪৪ ধারা ঘোষণা করেন।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার মুজিব চত্বর ও তার আশপাশের এলাকায় সকল প্রকার সমাবেশ, সভা, মিছিল, মিটিং ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এই আইন যারা মানবে না তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মুজিব চত্বর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া মুজিব চত্বর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31