IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন
Home >> জাতীয় >> লিড নিউজ >> মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। সেখানে তারা নরেন্দ্র মোদির আগমন ঠেকাতে তীব্র আন্দোলনের ঘোষণাও দিয়েছেন।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ভারতীয় আগ্রাসন বিরোধী’ এ বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর উপস্থিত ছিলেন।

এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ‘সাম্প্রদায়িক মোদিকে এনে জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অপমান করবেন না। দেশের সকল মানুষকে অপমান করবেন না। জাতীয় স্বার্থে এ সিদ্ধান্ত প্রত্যাহার করুন।’

তিনি আরও বলেন, ‘মোদি বাংলাদেশের বন্ধু নয়। ভারতেও সে হিন্দুবাদের নামে মুসলমানদের ধ্বংস করছে। সে নিজের ধর্মের মানুষকেও নানান প্রতিবন্ধকতায় ফেলছে।’

অন্যদিকে সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘যে নরেন্দ্র মোদিকে কসাই নামে আখ্যায়িত করা হয়, কোনো দেশ তাকে সমর্থন করে না। তাকে শুধু বাংলাদেশের সরকার গুরুত্ব দেয়। এ উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক মোদিকে বাংলাদেশে এনে দেশের মুক্তিযুদ্ধের সঙ্গে তামাশা করবেন না।’

নুর আরও বলেন, ‘ভারতের যে কেউ আসুক, আমরা স্বাগত জানাব। কিন্তু মোদিকে এনে বাংলাদেশের সাম্প্রদায়িক চেতনায় অঘাত করতে দেব না। মোদি শেখ হাসিনার বন্ধু, বাংলাদেশের নয়। শেখ হাসিনা ছাড়া কেউ তার গোলামি করে না।’

বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে নুর বলেন, ‘দেশে গণতন্ত্র নেই। বিনাভোটে ফ্যাসিবাদী সরকার শাষন করছে। এই জিম্মিদশা থেকে মুক্তির জন্য আপনাদের সংগ্রাম করতে হবে। এ সরকারের পতনের আন্দোলন করতে হবে।’

এ সময় বাংলাদেশ যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতাউল্লাহ আতা বলেন, ‘এ প্রতিবাদ মোদির আগমনের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। যতদিন আগ্রাসন বন্ধ না হবে, ততদিন প্রতিবাদ চলবে। আর মোদিকে বাংলাদেশে আসতে দেয়া হবে না। মোদি দেশে আসলে আমরা কঠোর কর্মসূচি দেব।’

সমাবেশের পর প্রেস ক্লাব থেকে শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করে সংগঠনটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31