IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পল্লী বিদ্যুৎ সমিতি মিরপুরের ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

পল্লী বিদ্যুৎ সমিতি মিরপুরের ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর পল্লী বিদ্যুৎ সমিতির রিমুভ সিএমও এর কাজ করার সময় লাইন ক্রু লেভেল-১ ডিলু মিয়ার মৃত্যু হয়েছে। এ সময়ে তার সাথে কাজ করছিলেন লাইনম্যান গ্রেড-১ মনির হোসেন। পোলে কাজ করার জন্য লাইনম্যান মনির হোসেন ট্রান্সফরমারের লাইন বিচ্ছিন্ন করার জন্য গেলে ট্রান্সফরমারের লাইন বিচ্ছিন্ন করার আগেই লাইন ক্রু ডিলু মিয়া পোলে উঠে কাজ শুরু করেন মর্মে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়। ওই সময় বিদ্যুতায়িত হয়ে মৃত্যু বরন করন।

পল্লী বিদ্যুৎ অফিসের বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে, সাধারণত এই ধরনের সিএমও কাজ করার জন্য ফিডার অফ করার প্রয়োজন হয় না। শুধুমাত্র এলটি লাইনের সেকশন অথবা ট্রান্সফরমার বিচ্ছিন্ন করে এই ধরনের কাজ সম্পন্ন করা হয়। লাইনম্যান কাজের পুর্বে লাইন ভালো ভাবে যাচাই করে কাজ করবে, এটা তার দায়িত্ব ছিল। কিন্তু তাদের দায়িত্বজ্ঞানের ভুলের কারণে অফিস প্রধান ডিজিএমসহ ৪ জন বরখাস্ত হলেন। কুষ্টিয়ার মিরপুর উপজেলার শতভাগ বিদ্যুতায়ন ও বিদ্যুৎ সেবার মান তাদের হাতেই উন্নত হয়েছে, তবে কেন এই দুর্ঘটনার জন্য ডিজিএম, এজিএম, জুনিয়র ইঞ্জিনিয়ারসহ লাইনম্যান সাময়িক বরখাস্ত হলেন? এমন প্রশ্ন জনমনে। বিদ্যুৎ বিভাগের ওই ৪ কর্মকর্তা কর্মচারীর সাময়িক বরখাস্তের বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে।

এ ব্যাপারে একজন গ্রাহক তার ফেসবুকে মন্তব্যে লেখেন, মিরপুর উপজেলার ডিজিএম অত্যন্ত দক্ষ, সৎ এবং কর্মতৎপর একজন বিনয়ী মানুষ। তাঁর কর্মদক্ষতার কারনে এ উপজেলায় শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে। অনাকাংখিত ঘটনাটির জন্য উনি বা এজিএম বা জুনিয়র ইঞ্জিনিয়ার বা লাইনম্যান কোন ভাবেই দোষী হতে পারেন না।

বাপ্পী জানান, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম। স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে (ডিলু) লাইন বন্ধ হওয়ার আগে বার বার নিষেধ করা স্বত্ত্বেও সে পোলে উঠে যায়। তার পর এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। তার এ করুন মৃত্যুর জন্য সকলে শোকাহত, একইসাথে ৪ জন ব্যক্তির বরখাস্ত আদেশ প্রত্যাহারের দাবি করছে মিরপুরের সুশীল সমাজ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31