IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা
Home >> রাজনীতি >> লালমনিরহাটের নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

লালমনিরহাটের নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : লালমনিরহাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দের দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টায় পৌরসভা চত্বরে নব-নির্বাচিত মেয়র রেজাউল করিম স্বপনসহ ৯জন কাউন্সিলর ও ৩জন সংরক্ষিত নারী কাউন্সিলরকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, পৌরসভার সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি একেএম কামরুল হাসান বকুল ও সাবেক পরিচালক শাহজাহান আলী প্রামাণিক।

স্বাগত বক্তব্য রাখেন, পৌরসভার নব নির্বাচিত মেয়র রেজাউল করিম স্বপন।

আরও বক্তব্য রাখেন, পৌরসভার ২নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রাশেদুল হাসান, ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আব্দুস সালাম। অনুষ্ঠানে পৌরসভার ১নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মোকলেছুর রহমান মুকুল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কিসমত আলী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আজিজুর রহমান তুহিন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস ছালাম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা, ৮নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম এবং সংরক্ষিত নারী কাউন্সিলর বিউটি রহমান, সুজাতা বেগম, ফাতেমা বেগম।

এসময় পৌরসভার সচিব হাসানুজ্জামান বসুনীয়া, হিসাব রক্ষক শফিকুল ইসলাম পাটোয়ারীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পৌরসভার সচিব হাসানুজ্জামান বসুনীয়া তার নিজ হাতে নতুন মেয়র রেজাউল করিম স্বপনকে পৌরসভার দায়িত্বভার তুলে দেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আতিকুর রহমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31