ধূমকেতু নিউজ ডেস্ক : উপসচিব পদমর্যাদার ৩৫ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। এসব কর্মকর্তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করে জেলা প্রশাসকের অধীন স্থানীয় সরকারের উপ-পরিচালক করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করে এই বদলির আদেশ দেওয়া হয়।
বদলি হওয়া ৩৫ জনের মধ্যে ৩৪ জন বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে কর্মরত আছেন। আর বাকি একজন আছেন রংপুর সেনানিবাসের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার হিসেবে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
যে ৩৫ কর্মকর্তা বদলি হলেন, তাদের তালিকা এই লিংকে দেওয়া হলো।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news