IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

বদলগাছীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। বুধবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যেমে দিনের শুভ সূচনা করা হয়।

পরে সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্ত¡রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও অঙ্গ সংগঠন।

পুস্পমাল্য অর্পণ শেষে দিবসের তাৎপর্য তুলে ধরে সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির এর সভাপতিত্বে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, রাজশাহী বিএমডিএর চেয়ারম্যান ও ৪৮ নওগাঁ-৩ এর সাবেক এমপি ড. আকরাম হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান সামছুল আলম খাঁন, থানা অফিসার ইনর্চাজ চৌধুরী জোবায়ের আহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.জ.ম. শফি মাহামুদ ও সাধারণ সম্পাদক আবু খালেদ বুলু, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার জবির উদ্দীন এফ. এফ প্রমূখ। আলোচনা সভা শেষে জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটেন উপজেলা নির্বাহী অফিসার। কেক কাটার পর এক সাংস্কৃকিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অপরদিকে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও ইউনিয়ন পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবং বাদ যোহর উপজেলার সকল মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31