IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> বিয়ে করেই লাপাত্তা মিম মানতাসা

বিয়ে করেই লাপাত্তা মিম মানতাসা

ধূমকেতু নিউজ ডেস্ক : এইতো কিছুদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে অনেকটা গোপনেই বিয়ে করেছিলেন লাক্স তারকা মিম মানতাসা। এরপর থেকেই লাপাত্তা এই অভিনেত্রী। নানাভাবে খুঁজে হয়রান নির্মাতা, প্রযোজক ও শুটিং ইউনিট।

বিপাকে পড়া নির্মাতা ও প্রযোজকরা বলছেন, ফোনে পাওয়া যাচ্ছে না তাকে। অনেকবার ক্ষুদে বার্তাও পাঠানো হয়েছে। কিন্তু কোনো ধরনের সাড়াশব্দ নেই তার।

বর্তমানে মাছরাঙা টেলিভিশনে চলছে ধারাবাহিক নাটক ‘১০০ তে একশ’। এতে অভিনয় করেছেন মিম মানতাসা। পরবর্তী লটের শুটিংয়ের জন্য ১৮ মার্চ থেকে তার চার দিনের শিডিউল নিয়েছিলেন পরিচালক আবু হায়াত মাহমুদ।

‘১০০ তে একশ’-এর শুটিং হবে পুবাইলের একটি শুটিং বাড়িতে। শিডিউল অনুযায়ী এরইমধ্যে সেট প্রস্তুত। কিন্তু হঠাৎ করেই লাপাত্তা হয়ে গেছেন অভিনেত্রী। এতে শুটিং নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এ বিষয়ে আবু হায়াত মাহমুদ গণমাধ্যমকে জানান, মিমের শিডিউল গত মাসেই ঠিক করা হয়েছিল। এমনকি ম্যাসেজের মাধ্যমে দ্বিতীয়বার নিশ্চিত করাও হয়েছিলো। বিয়ের পর নির্মাতা মিমকে শুভেচ্ছা জানানোর জন্য ফোন করলেও ফোন ধরেননি অভিনেত্রী। এছাড়াও আরো বেশ কয়েকবার তাকে ফোনে চেষ্টা করলেও পাওয়া যায়নি।

নির্মাতা ছাড়াও নাটকের প্রযোজক ও সহকারী পরিচালকও অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এখন মিমের বিকল্প কাউকে নাটকে নেয়ার কথা ভাবছেন পরিচালক।

এদিকে ঈদুল ফিতরকে কেন্দ্র করে এখন সব তারকা তুমুল ব্যস্ত। এর মধ্যে নতুন কারও শিডিউল পাওয়াটাও বেশ ঝামেলা বলে জানান পরিচালক আবু হায়াত।

তিনি বলেন, নাটক থেকে একটি চরিত্র বাদ দেয়াটা কঠিন। গল্পে ধারাবাহিকতা ঠিক রাখা নিয়েও সমস্যায় পড়তে হয়। তবে মিমকে পাওয়া না গেলে বিকল্প চিন্তা আমাদের করতেই হবে।

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী মিম মানতাসা। লাক্স সুপারস্টার হিসেবে ২০১৮ সালে মুকুট জয়ের পর মডেলিংয়ের পাশাপাশি নাটকেও অভিনয় করছেন নিয়মিত। গত বছর বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘জাল’ নামের একটি ৮ পর্বের ওয়েব সিরিজে অভিনয় করেন মিম।

গত শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে রাজধানীর সিক্স সিজন হোটেলে তার বিয়ে (আকদ) এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পাত্র পেশায় একজন শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31