IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
Home >> নগর-গ্রাম >> কর্মী নিয়োগের নামে ৪ কোটি আত্মসাৎ

কর্মী নিয়োগের নামে ৪ কোটি আত্মসাৎ

ধূমকেতু নিউজ ডেস্ক : মুক্তাপানিসহ বিভিন্ন ভুয়া কোম্পানির এজেন্ট নিয়োগের নামে চার কোটির অধিক টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (১৯ মার্চ) বগুড়ার শিবগঞ্জের কালিতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তরিকুল ইসলাম নামে ওই প্রতারককে গ্রেফতার করা হয়। গ্রেফতার তরিকুল বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামগাড়া বারহট্টা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

শনিবার (২০ মার্চ) দুপুর ১২টায় মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান।

তিনি জানান, ২০২০ সালে মুক্তাপানি ও টিএমএফ (তরিকুল, মোতালেব, ফিরোজ) ট্রেডার্স লিমিটেড নামে কোম্পানির ভুয়া এজেন্ট নিয়োগের জন্য রংপুর বিভাগের সাতটি জেলা ও উপজেলায় (লালমনিরহাট, দিনাজপুর, পঞ্চগড়, গাইবান্ধা, জয়পুরহাট, বিরামপুর) অফিস চালু করেন গ্রেফতার তরিকুল ইসলাম। পরবর্তীতে তরিকুল ইসলাম তার সহযোগীদের মাধ্যমে কোম্পানির এজেন্ট নিয়োগ দেয়ার নামে বিভিন্ন পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

প্রকাশিত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে রংপুর মহানগরসহ রংপুর বিভাগের ৬ শতাধিক ব্যক্তি মুক্তা কোম্পানির এজেন্ট ও কর্মী হওয়ার জন্য আবেদন করেন। এরপর প্রায় পাঁচ শতাধিক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা করে গ্রহণ করেন তরিকুলসহ তার সহযোগীরা।

এভাবে তরিকুল পর্যায়ক্রমে প্রায় চার কোটিরও অধিক টাকা আত্মসাৎ করেন। পরে মুক্তাপানির এজেন্টদের পণ্য সরবরাহ না করে তরিকুল ও তার সহযোগীরা রংপুর থেকে ঢাকায় পালিয়ে যান।

কাজী মুত্তাকী ইবনু মিনান আরও জানান, গত জানুয়ারি মাসে তরিকুলের নামে ভুক্তভোগীরা প্রতারণার অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানায় তরিকুলের নামে প্রতারণার অপরাধে মামলা দায়ের হয়। পরবর্তীতে পুলিশ কমিশনারের নির্দেশে মামলাটি গোয়েন্দা পুলিশে হস্তান্তর হয়।

রংপুর মহানগর ডিবি পুলিশ মামলাটির তদন্তভার গ্রহণ করে প্রতারক তরিকুল ও তার অন্য সহযোগীদের গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান অব্যহত রাখে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ডিবি পুলিশের একটি দল বগুড়ার শিবগঞ্জের কালিতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তরিকুলকে গ্রেফতার করে। অভিযানে বগুড়া জেলার শিবগঞ্জ থানা সার্বিকভাবে সহায়তা করে।

কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, তরিকুলের ঢাকার নিকুঞ্জে একটি বিলাসবহুল বাসভবন রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনার সঙ্গে জড়িত অন্য অপরাধীদের গ্রেফতারে অভিযান ও মামলাটির সার্বিক তদন্ত অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31