IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> মুম্বাই ছাড়লেন কঙ্গনা রানাউত

মুম্বাই ছাড়লেন কঙ্গনা রানাউত


ধূমকেতু নিউজ ডেস্ক : শিবসেনার সঙ্গে প্রকাশ্যে সঙ্ঘাত, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ এবং দেশ জুড়ে চলা বিতর্কের মধ্যেই মুম্বাই ছাড়লেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। কিন্তু যাওয়ার আগে টুইটে আরও একবার পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করে গেলেন মুম্বাইকে।

সোমবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কঙ্গনা লেখেন, “ভারাক্রান্ত হৃদয়ে মুম্বই ছাড়ছি। গত কয়েক দিন ধরে যে ভাবে আমাকে বারংবার আক্রমণ করা হচ্ছিল, ভয় দেখান হচ্ছিল, তাতে করে পাকিস্তানের সঙ্গে তুলনা একেবারেই যথার্থ ছিল।”

হিমাচল প্রদেশের মানালিতে নিজের বাড়িতে যাবেন কঙ্গনা। তবে কঙ্গনার টুইট বাণ সেখানেও অব্যাহত। কঙ্গনা টুইটে জানান, চণ্ডীগড়ে পৌঁছন মাত্রই তাঁর নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছে। মানুষ তাঁকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন। আবারও শিবসেনাকে ‘সনিয়া সেনা’ বলে উল্লেখ করে কঙ্গনা লেখেন, “এই যাত্রায় বেঁচে গেলাম। একটা সময় ছিল যখন মুম্বাইয়ে মায়ের স্পর্শ পেতাম। কিন্তু এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে আমি যে বেঁচে রয়েছি সেটাই আশ্চর্যের। আমি ভাগ্যবান। যে মুহূর্তে শিবসেনা সনিয়া (গাঁধী) সেনায় পরিণত হল সেই মুহূর্তে মুম্বাইয়ের প্রশাসন সন্ত্রাসের আকার নিল।”

গত ৯ সেপ্টেম্বর মুম্বাইয়ে আসেন কঙ্গনা। পালি হিলে তার অফিস ভাঙাকে কেন্দ্র করে কঙ্গনা এবং শিবসেনার সঙ্ঘাত তীব্র আকার নিতে শুরু করে। প্রকাশ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে টুইটে কঙ্গনা হুঁশিয়ারি দেন, “আজ আমার ঘর ভেঙেছে, কাল তোর অহঙ্কার ভাঙবে।’’

এখানেই শেষ নয়, কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর নাম জড়িয়ে জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী টুইটারে লেখেন, “যে বিচারধারা নিয়ে বালাসাহেব ঠাকরে শিবসেনা তৈরি করেছিলেন, আজ ক্ষমতার লোভে সেই বিচারধারাকে বিক্রি করে শিবসেনা হয়ে গিয়েছে সনিয়া-সেনা।’’এখানেই থামেননি কঙ্গনা। নাম না-করে উদ্ধবের উদ্দেশে লিখেছেন, ‘‘তোমার বাবার ভাল কাজ তোমায় ঐশ্বর্য দিতে পারে, কিন্তু সম্মান তোমায় নিজেকে অর্জন করতে হবে। আমার মুখ বন্ধ করলেও আমার আওয়াজ লাখো মানুষের মুখে ঘুরবে। কত জনের মুখ বন্ধ করবে? কত দিন সত্যিটা থেকে পালাবে, (যে) তুমি কিছুই না। স্রেফ বংশানুক্রমের একটি উদারহণ।’’

অন্য দিকে, প্রথম থেকেই এ ব্যাপারে চুপ ছিলেন উদ্ধব ঠাকরে। তবে রবিবার তিনি বলেন, “আমি রাজনীতি নিয়ে কথা বলব না। এটা ঠিক, মহারাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।’’ সেই সঙ্গেই তাঁর মন্তব্য, ‘‘আমার নীরবতার অর্থ এই নয় যে, আমার কাছে উত্তর নেই।’’ পাশপাশি, কঙ্গনাও রবিবার বিকেলে দেখা করেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিংহ কোশিয়ারির সঙ্গে। মিনিট কুড়ি রাজ্যপালের সঙ্গে কথা বলেন কঙ্গনা। সঙ্গে ছিলেন দিদি রঙ্গোলি চান্দেল। পরে টুইটারে কঙ্গনা লেখেন, ‘‘আমার বিশ্বাস, আমি ন্যায়বিচার পাব।’’ এই আবহেই কঙ্গনা আচমকা মুম্বাই ছাড়ার সিদ্ধান্ত নিলেন কেন তা নিয়েও বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31