IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজশাহী >> লিড নিউজ >> চারদিনে ৬ কোটি টাকার ফ্ল্যাট বুকিং

চারদিনে ৬ কোটি টাকার ফ্ল্যাট বুকিং

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি করপোরেশনের গ্রীণ প্লাজায় চতুর্থ আবাসন মেলার আজ চতুর্থ দিন। ইতিমধ্যে উৎসহ উদ্দিপনার মধ্য দিয়ে আবাসন মেলার কেটে গেছে তিনটি দিন। রোববারও মেলা ছিল দর্শণার্থীদের মিলন মেলা। কেউ এসেছেন ঘুরতে, কেউ এসেছেন মেলার দেখতে, আবার কেউ এসেছেন মেলা থেকে ভবন সম্পর্কে জানতে। বিশেষ করে মেলা উদ্বোধনের পর থেকে উৎসুক ও সখিন কিছু মানুষ সেলফি আর আড্ডায় মতোয়ারা ছিলেন। প্রতিদিন মেলায় সেলফি তোলার হিড়িকও ছিল চোখে পড়ার মত। শুধু ফ্ল্যাট ক্রেতা বা জমির মালিকরাই নয় এবার মেলায় বিশেষ আকর্ষণ দেখা গেছে উৎসুক জনতার ভীড়।

গত বৃহস্পতিবার মেলা উদ্বোধনের পর থেকে নগর ভবন জুড়ে বইতে থাকে এক প্রকার আনন্দের জোয়ার। মেলাকে ঘিরে আশা প্রত্যাশার বিষয়টিও ছিল মুখ্য। সেই আশা প্রত্যাশার জায়গা থেকে মেলা গত তিনদিনেই সফল হয়েছে এমনটাও মনে করছেন রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ। প্রতিদিনি দর্শণার্থীদের আনো গোনাই আবাসন মেলাকে করছে সাফল্যমন্ডিত। এবার ব্যতিক্রমী শ্লোগান নিয়ে মেলা উদ্বোধন করা হয়। মুজিববর্ষের শপথ আবাসন হবে নিরাপদ শ্লোগান নিয়ে রেডার উদ্যোগে চলছে এই আবাসন মেলা। এক বারের জন্য হলেও মানুষ চিন্তা করছেন আবাসন মেলায় যাওয়ার। কারণ মৌলিক অধিকারের মধ্যে একটি নিরাপদ আবাসন। সেই নিরাপদ আবাসনের জন্য মানুষ ভীড় করছেন মেলায়। নিচ্ছেন পরামর্শ।

স্বপ্নের সেই আবাসনটি কেমন হবে, কোথায় হবে। সেই বিষয়টি নিয়ে আবাসন মেলায় চলছে মানুষের স্টলে স্টলে উপস্থিতি। এবার মেলায় নগরীর উত্তরের জনসাধারণের উপস্থিতি অনেক বেশি লক্ষ্য করা গেছে। কারণ নগরীর দক্ষিন দিকে পদ্মা, অপর দিন দিকের চেয়ে এখন মানুষের ভাবনায় আসছে নগরীর উত্তর দিক। কারণ নগরীর প্রসার ঘটবে উত্তর দিকে। তাই মানুষের টানটাও উত্তর দিকে। আম চত্ত¡র এলাকা থেকে মেলায় এসেছেন সাব্বির আহমেদ।

তিনি বলেন, মুল শহর দিন দিন বসবাসের অনুপোযোগি হয়ে উঠছে। তাই উত্তর দিকে নগরী বাড়ার সম্ভবনা বেশি। সেই লক্ষে চিন্তা ভাবনা রয়েছে ওই এলাকায় কোনো বহুল ভবন হলে সেদিকে যাওয়ার। কারণ উত্তরের শহরের রাস্তাগুলো ইতিমধ্যে প্রশস্ত হয়েছে। জমির দামও তুলনা মূলক কম। তাই চিন্তা ভাবনায় রয়েছেন নতুন শহরে বসবাসের। উত্তর শহরের অনেক জমির মালিকও এসেছেন মেলায়। তারাও ডেভেলপারদের সাথে তাদের জমিতে ভবন নির্মাণের বিষয়ে কথা বলছেন। জমি দিতেও আগ্রহ প্রকাশ করছেন।

বিষয়টি নিয়ে রেডার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজি বলেন, গত বছরের চেয়ে এবার মেলায় আমাদের প্রত্যাশাটা যেমন বেশি তেমনি সাড়াও পাচ্ছি। শুরুর দিকে দর্শনার্থীদের সংখ্যা কম থাকলেও একদিন পর থেকেই এবার আবাসন মেলা জমে উঠেছে। প্রতিদিন লোকসমাগম হচ্ছে চোখে পড়ার মত। মানুষের মধ্যে আবাসন নিয়ে যে ভ্রান্ত ধারণা ছিল সেটিও মেলার কারণে দুর হচ্ছে। তিনি বলেন গত তিনদিনে মেলায় ৬ কোটি টাকার ফ্ল্যাট বুকিং হয়েছে। সামনের দিগুলোতে এর পরিমান আরো বাড়বে বলেও তিনি মনে করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31