ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে সদ্য সমাপ্ত হওয়া জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে নব-নির্বাচিত সভাপতি লুইছার রহমানের উদ্যোগে দলকে সু-সংগঠনিত করতে নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ঐতিহাসিক আলতাদিঘী জাতীয় উদ্যানে জাহানপুর ইউয়িন আওয়ামী লীগ সভাপতি লুইছার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, সাংগঠনিক সম্পাদক খাজা ময়েন উদ্দিন, জাহানপুর ইউনিয়নের আওয়ামী লীগের পুনরায় নির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ।
এসময় কাউন্সিলর আব্দুল হাকিম, উপজেলা প্রেস ক্লাব সম্পাদক ও কাউন্সিলর মেহেদী হাসান, ইউনিয়ন জাপা’র সভাপতি সখেদুল ইসলাম, সম্পাদক এমদাদুল হক স্বপন, ইউপি সদস্য বদিউজ্জামান, হেলাল হোসেন, জাহানপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি যথাক্রমে, হিরেন কুমার পাল, সাদেকাতুল বারী, ইসমাইল হোসেন, হেলারুশ মাস্টার, আমজাদ হোসেন, রিংকু, রেজাউল করিম, বদিউজ্জামান, হামিদুল ইসলাম প্রমুখ।
সভায় জাহানপুর ইউনিয়নের সকল নেতাকর্মীকে নব-নির্বাচিত সভাপতি লুইছার রহমানের একাত্বতা ঘোষণা করে সকল ভেদাভেদ ভুলে দলকে সু-সংগঠনিত করতে সকলকে এক হয়ে কাজ করার আহŸান জানান বক্তাগন।


