IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> প্রবাস >> করোনা বাড়ায় অক্সিজেন সঙ্কটে ব্রাজিল

করোনা বাড়ায় অক্সিজেন সঙ্কটে ব্রাজিল

ধূমকেতু নিউজ ডেস্ক : ব্রাজিলে নতুন করে সংক্রমণ এবং মৃত্যু বাড়ছেই। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ২২ লাখ ২৭ হাজার ১৭৯। এর মধ্যে মারা গেছে ৩ লাখ ১ হাজার ৮৭ জন। তবে দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৬ লাখ ৮৯ হাজার ৬৪৬ জন। আলজাজিরা।

দেশটিতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১২ লাখ ৩৬ হাজার ৪৪৬। এছাড়া আাশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৮ হাজার ৩১৮ জন। গত এক সপ্তাহে দেশটিতে প্রায় প্রতিদিনই মৃত্যুর রেকর্ড হয়েছে। এছাড়া প্রায় এক সপ্তাহে ৫ লাখের বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে।

দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে বিপর্যয় নেমে এসেছে। অক্সিজেন সঙ্কট, অপর্যাপ্ত ওষুধ এবং হাসপাতালে রোগীর চাপ বাড়ায় আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

দেশটির ২৬টি রাজ্যের প্রায় প্রতিটিতে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রোগীর চাপ বেড়ে গেছে। হাসপাতালে পর্যাপ্ত বিছানা এবং ওষুধের অভাবে হাসপাতালের মেঝেতেই অনেক রোগীর মৃত্যু হচ্ছে। এছাড়া অক্সিজেনের অভাবেও বহু রোগী প্রাণ হারাচ্ছে।

গত শুক্রবার রিও গ্র্যান্ডে ডো সুলের চাম্পো বোম শহরের লরো রিয়াস হাসপাতালে অক্সিজেন সরবরাহে সমস্যা দেখা দেয়ায় ৬ জন রোগীর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রায় ৩০ মিনিট ধরে অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল। রোগীদের অক্সিজেন সরবরাহ করতে না পারায় অনেক চিকিৎসক কান্নায় ভেঙে পড়েন। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৫৬৪। এছাড়া একদিনেই মারা গেছে আরও ২ হাজার ২৪৪ জন।

সোমবার সাও পাওলো শহরের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আইসিউ বেডের ৮৯ শতাংশের বেশি রোগী দিয়ে পূর্ণ হয়ে গেছে। ওই রাজ্যে সোমবার একদিনেই ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মহামারি শুরুর পর এই সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী, বিশ্বের করোনা সংক্রমণে মৃত্যুর ১০ শতাংশই ব্রাজিলে। এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় ব্রাজিলের অবস্থান দ্বিতীয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31