IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজশাহী >> বাঘায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎযাপন

বাঘায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎযাপন

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, ৩১ বার তফত ধ্বনি, জাতীয় ধ্বনির মধ্যদিয়ে কুচকাওয়াজ পরিদর্শন, পাইরা ও বেলুন উড়ানো, মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলা-ধুলা ও পুরুস্কার বিতরনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী। শুক্রবার দিন ব্যাপী কেন্দ্রীয় শহীদ মিনার ও বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে এসব কর্মসূচী পালিত হয়।

সকাল ৮ টায় বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু। এ সময় তাঁর পাশে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা ও বাঘা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল বারি।

পতাকা উত্তোলন শেষে বাঘা উপজেলা সদরে অবস্থিত বাঘা মডেল উচ্চ বিদ্যালয় ও রহমতুল্লাহ বালিকা বিদ্যালয় এর স্কাউট দল, পুলিশ প্রশাসন ও আনছার বাহিনী কুচকাওয়াজ প্রদর্শন করে। এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তি যোদ্ধাদের ফুল ও খাবার দিয়ে সংবর্ধিত করা হয়।

এর আগে দিনের প্রথম প্রহরে ৩১ বার তফত ধ্বনি এবং বীর শহীদদের প্রতি গভির শ্রদ্ধা জানিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠন, বাঘা প্রেসক্লাব এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

পৃথক-পৃথক এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন ও সিরাজুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তিলু, বাঘা ও আড়ানী পৌর মেয়র যথাক্রমে- আব্দুর রাজ্জাক ও মুক্তার আলী, যুবলীগ নেতা ও বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার ও সাধারণ সম্পাদক মামুন হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা-সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক মন্ডলী ও সুধীজন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31