IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কি
Home >> রাজশাহী >> নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনবিআইইউ)-তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ১০টায় রাজশাহী নগরীর আলুপট্টিস্থ ইউনিভার্সিটির একাডেমিক ভবনের সামনে থেকে র‌্যালি নিয়ে রাজশাহী কলেজের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। সেখানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এরপর সকাল ১১টায় ইউনিভার্সিটির কনফারেন্স রুমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সভায় ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট কবি, কথাসাহিত্যিক, নারী উদ্যোক্তা অধ্যাপক রাশেদা খালেক।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই আজ আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করছি। পরাধীনতার শৃঙ্খল থেকে আমাদের মুক্ত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমরা একসাথে পালন করছি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচেছ। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। শিক্ষা, অর্থনীতি, চিকিৎসা সর্বক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে চলেছে। তিনি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের আরো সমৃদ্ধি কামনা করেন।

ভার্চুয়াল পদ্ধতিতে সভাপতির বক্তব্যে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। আজ আমাদের আনন্দের দিন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি। আমাদের নতুন প্রজন্ম নতুনভাবে সামনের দিকে এগিয়ে যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন তা আজ বাস্তবায়ন হয়েছে। বাংলাদেশ এখন সকল ক্ষেত্রে উন্নয়নে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, ট্রেজারার প্রফেসর ড. মদন মোহন দে, চীফ-কো অর্ডিনেটর প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম, ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর আব্দুর রউফ। ছাত্রকল্যাণ উপদেষ্টা হাসান ঈমাম সুইটের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটির রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় প্রধান/চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31