IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কি
Home >> রাজশাহী >> শিমুল মেমোরিয়াল স্কুলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

শিমুল মেমোরিয়াল স্কুলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে উদযাপিত হলো স্বাধীনতার সুবর্ণজয়ন্তী৷ আজকের এই আয়োজনের মাধ্যমে ইতোমধ্যেই অনুষ্ঠিত চিত্রাংকন, আবৃত্তি, নৃত্য, সঙ্গীত ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের অভিভাবকদের হাতে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে পুরস্কার তুলে দেয়া হয়। সেই সাথে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা কাশিদুর রহমানকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও আজকের আয়োজনে ছিল আলোচনা সভা এবং সাংস্কৃতিক পরিবেশনা।

আজকের এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর চেয়ারম্যান জনাব প্রফেসর ড. মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এবং বিদ্যালয় পরিদর্শক প্রফেসর দেবাশীষ রঞ্জন রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংক লিমিটেড, রাজশাহী শাখা, ব্যবস্থাপক আব্দুল মান্নান।

আজকের আয়োজনে আহ্বায়ক ছিলেন, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিরাজ আহমেদ। আয়োজক ছিলেন, অত্র প্রতিষ্ঠানর নির্বাহী পরিচালক নাজমা রহমান এবং সভাপতিত্ব করেন শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আব্দুল মান্নান খান।

অনুষ্ঠানের শুরুতেই অধ্যক্ষ তার স্বাগত বক্তব্যে উপস্থিত সকলকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা প্রদান করে স্বাধীনতার মূল্যবোধ অন্তরে ধারণ করতে সকলের প্রতি আহ্বান জানান। নির্বাহী পরিচালক মূল প্রবন্ধে স্বাধীনতার মর্মকথা তুলে ধরে স্বাধীনতাযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং সেইসাথে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভায় বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের বিভিন্ন অর্জনকে তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে বাংলাদেশকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বাধীনতার মূল্যবোধকে ধারণ করতে আহ্বান জানান।

প্রধান অতিথি তার বক্তব্যে শুরুতেই সকলকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা জানান এবং শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ কে এ ধরনের আয়োজন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সেইসাথে তিনি বলেন দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস সহ জাতীয় সকল দিবস আড়ম্বরপূর্ণভাবে উদযাপন করা উচিত যাতে করে নতুন প্রজন্ম স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে পারে এবং স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ গড়ে তুলতে পারে।

সভাপতি তার বক্তব্যে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ সব সময় নতুন প্রজন্মকে প্রকৃত দেশ প্রেমিক হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। প্রতিষ্ঠানটি একাডেমিক শিক্ষা প্রদানের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাতে করে প্রতিটি শিশু সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং এই সমস্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় যাতে করে নতুন প্রজন্ম প্রকৃত দেশ প্রেমিক হিসেবে গড়ে ওঠে উন্নত জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

পরিশেষে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও পুরস্কার বিতরণের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31