IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহী বিভাগে করোনা পরিস্থিতির অবনতি

রাজশাহী বিভাগে করোনা পরিস্থিতির অবনতি

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় ৭০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে কোনো করোনা আক্রান্ত রোগি মারা যাননি। এছাড়াও গত ২৪ ঘন্টয় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২১০ জন।

মঙ্গলবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৬ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৮৫ জন এবং সুস্থ্য হয়েছেন ১৫ হাজার ২৬৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৯০০ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ১২ জন, জয়পুরহাটে ১ জন, বগুড়ায় ৩৫ জন, সিরাজগঞ্জে ১৯ জন ও পাবনায় ৩ জন। তবে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোরে এ দিন কোন করোনা রোগি শনাক্ত হয়নি।

তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৭ হাজার ২৩০ জন। এছাড়াও রাজশাহীতে ৪ হাজার ৭৭৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৪৭ জন, নওগাঁয় ১ হাজার ২৩৮ জন, নাটোরে ৯৩১ জন, জয়পুরহাটে ১ হাজার ৪১ জন, সিরাজগঞ্জে ২ হাজার ৪৭ জন ও পাবনায় ১ হাজার ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২৮৫ জন। এর মধ্যে রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ১৮ জন, নাটোরে ৯ জন, জয়পুরহাটে ৭ জন, বগুড়ায় ১৭৩ জন, সিরাজগঞ্জে ১৩ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৫ হাজার ২৬৮ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৩ হাজার ৬৬৯, চাঁপাইনবাবগঞ্জে ৬২৩ জন, নওগাঁয় ১ হাজার ৯৭ জন, নাটোরে ৭৩০ জন, জয়পুরহাট ৪৪৫ জন, বগুড়ায় ৬ হাজার ২৫৪ জন, সিরাজগঞ্জ ১ হাজার ৪৮৩ জন ও পাবনায় ৯৬৭ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31