IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরা
Home >> রাজনীতি >> ‘শেখ হাসিনার অবদান সব জায়গায় রয়েছে’

‘শেখ হাসিনার অবদান সব জায়গায় রয়েছে’

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, জাতীর জনকের যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে ভবিষ্যতে দেশের আরও উন্নয়ন হবে। আওয়ামী লীগ সরকার দেশের সব সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। যা অতীতে কেউ করতে পারেনি। যারা উন্নয়নের সমালোচনা করেন তারা দেশকে অস্থিতিশীল করার কাজে লিপ্ত। কোন অপশক্তিকে প্রশ্রয় দেওয়া যাবেনা। তাদের শক্ত হাতে দমন করতে হবে। সকলকে সু-সংগঠিত হতে হবে। উন্নয়ন চাইলে সরকারের উন্নয়নকে সমর্থন করতে হবে। কালোকে কালো ও সাদাকে সাদা বলতে হবে। দেশে জালাও পোড়াও করে অস্থিতিশীল করতে চাচ্ছে তা করতে দেওয়া হবেনা। আপনারা সব সময় আমাদের সাথে থাকবেন।

শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে “বাংলাদেশ এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ” প্রতিপাদ্যের আলোকে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীঃ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ বিষয়ে আয়োজিত উন্নয়ন মেলার উদ্বোধন কালে এক আলোচনা সভায় ঢাকা নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি কথাগুলো বলেন।

পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।

এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, এলজিইডি প্রকৌশলী সুলতান মাহমুদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমারসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি আনন্দ র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিশুপার্ক চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে ৫০জন বিশিষ্ট ব্যক্তি ৫০টি কেক কাটেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31