IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কি
Home >> জাতীয় >> লিড নিউজ >> চলছে হরতাল, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

চলছে হরতাল, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী


ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের মধ্য দিয়ে ১৪ মাস পর আবারও হরতাল ফিরেছে দেশে। তবে এ হরতাল চলছে ঢিলেঢালাভাবে। সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কোনো মিছিলের খবর পাওয়া যায়নি। এদিকে হরতাল প্রতিরোধ ও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার সকালে রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি এলাকা ঘুরে দেখা যায়, হরতালের কারণে অন্যান্য দিনের তুলনায় রাস্তায় গণপরিবহন ও লোক সমাগম অনেকটাই কম। মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

তবে ভোরের দিকে মোহাম্মদপুরের বসিলায় মাদ্রাসার ছাত্ররা মিছিল বের করে কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

কলাবাগান এলাকায় দায়িত্বরত সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইমতিয়াজ বলেন, আমরা সতর্ক অবস্থানে আছি। এখন পর্যন্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। কোনো মিছিল মিটিং হয়নি।

প্রায় একই চিত্র পল্টন ও বায়তুল মোকাররম এলাকাতেও। সপ্তাহের প্রথম কার্যদিবস হিসেবে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সেখানেও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

এদিকে পুলিশের পাশাপাশি মাঠে দেখা গেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদেরকে। তারাও রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে।

এর আগে শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে হরতাল সংক্রান্ত বিশেষ নির্দেশনা দেয়া হয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে।

এতে বলা হয়, মাঠ পর্যায়ে নিয়োজিত সদস্যদের কঠোর অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। হরতালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ-র‍্যাবের পাশাপাশি মাঠে থাকবেন বিজিবি সদস্যরাও।

নির্দেশনায় চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে পুলিশের ওপর হামলার আশঙ্কায় ডিএমপিসহ দেশের বিভিন্ন জেলায় কর্মরত পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়।

র‌্যাব-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, জনগণের জানমালের নিরাপত্তায় প্রয়োজনে সর্বোচ্চ কঠোর হবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কাউকে হরতাল করতে দেয়া হবে না।

প্রসঙ্গত, বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বায়তুল মোকাররম, হাটহাজারীসহ সারাদেশে হেফাজতের আন্দোলনরতদের ওপর হামলা ও ৪ জন নিহত হওয়ার প্রতিবাদে ২৮ মার্চ সকাল-সন্ধ্যা হরতাল ডাকে হেফাজত ইসলাম। একই ঘটনায় শনিবার (২৭ মার্চ) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি।

হেফাজতের হারতালে আনুষ্ঠানিকভাবে সমর্থন না দিলেও তা যৌক্তিক বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31