IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> মেসি এখন বিশ্বের সেরা ধনী ফুটবলার

মেসি এখন বিশ্বের সেরা ধনী ফুটবলার


ধূমকেতু নিউজ ডেস্ক : চলতি বছরের সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলার হিসেবে শীর্ষস্থানে উঠেছেন লিওনেল মেসি।

ফোর্বসের সেরা ধনী ফুটবলারের তালিকায় বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড পেছনে ফেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে।

মেসির বার্ষিক আয় ১২৬ মিলিয়ন মার্কিন ডলার এবং দ্বিতীয় স্থানে থাকা রোনাল্ডোর আয় ১১৭ মিলিয়ন মার্কিন ডলার।

এবারই প্রথম দ্বিতীয় ফুটবলার হিসেবে আয়ের দিক দিয়ে বিলিয়নিয়ারের ঘরে প্রবেশ করেছেন মেসি। এর আগে প্রথম ফুটবলার হিসেবে এই অঙ্ক স্পর্শ করেন রোনাল্ডো।

মেসি-রোনাল্ডোর পর সর্বোচ্চ আয়ের দিক দিয়ে তৃতীয় স্থানে আছেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। চারে তার ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পে।

সেরা দশে আছেন তিন ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা মোহামেদ সালাহ, পল পগবা ও ডেভিড ডি গিয়া।

এ ছাড়া তালিকায় অষ্টম স্থানে আছেন রিয়াল মাদ্রিদের ওয়েলস ফরোয়ার্ড গ্যারেথ বেল। ২০১৯-২০ মৌসুমে তেমন ফরমে না থাকলেও তার আয় ২৯ মিলিয়ন মার্কিন ডলার।

লিভারপুল তারকা সালাহ সর্বোচ্চ আয়ে আছেন পঞ্চম স্থানে। পরের স্থান দখল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার পগবা। দশম স্থানে ওল্ড ট্রাফোর্ডের গোলরক্ষক ডি গিয়া।

বার্সেলোনার ফরাসি ফরোয়ার্ড আঁতোয়া গ্রিজম্যান আছেন সাতে এবং নবম স্থানে বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডোভস্কি।

২০১৯ সালেও সর্বোচ্চ আয়ে সেরা তিনে ছিলেন মেসি, রোনাল্ডো ও নেইমার। তবে বড় লাফ দিয়েছেন এমবাপ্পে। এক বছরের ব্যবধানে সাত থেকে ওঠে এসেছেন চারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31