IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> প্রথম সৈয়দ জাকির হোসেন স্মৃতি ডে-নাইট মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

প্রথম সৈয়দ জাকির হোসেন স্মৃতি ডে-নাইট মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : প্রথম সৈয়দ জাকির হোসেন স্মৃতি ডে-নাইট মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় টিকাপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ শাহাদৎ হোসেনের সহযোগিতায় তরুণ সংঘ এই টুর্ণামেন্টের আয়োজন করেছে। উদ্বোধন উপলক্ষ্যে মরহুম সৈয়দ জাকির হোসেনের স্থিরচিত্র প্রদর্শনী, দোয়া ও মোনাজাত এবং আতশবাজি করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, সৈয়দ জাকির হোসেন অত্যন্ত সম্ভাবনাময়, টগবগে যুবক ছিল। তাকে নিয়ে আমরা ছাত্রলীগের ভবিষ্যৎ দেখতাম, তাকে নেতৃত্বে আনার চিন্তা-ভাবনা করতাম। পারিবারিকভাবে সে বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের আদর্শ বুকে ধারণে করে বড় হয়েছি। সে বেঁচে থাকলে পরিবার, সমাজ ও রাজশাহীর অনেক কাজে লাগতো।

তিনি আরো বলেন, এই টুর্ণামেন্টের মাধ্যমে সৈয়দ জাকির হোসেনকে সকলে বিশদভাবে জানতে পারে এবং তরুণরা সেইভাবে নিজেদের গড়তে পারবে বলে আশা করি। আমি এই টুর্ণামেন্টের সফলতা কামনা করছি।

অনুষ্ঠানে সৈয়দ জাকির হোসেনকে নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য দেন, তার পিতা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ শাহাদৎ হোসেন। সভাপতিত্ব করেন ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী।

স্বাগত বক্তব্য দেন, তরুণ সংঘের সাধারণ সম্পাদক শামীম হোসেন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে মরহুম সৈয়দ জাকির হোসেনের পরিবারের সদস্যবৃন্দ মেহেজাবিন, লিজা, মিম, সৈয়দ জুবায়ের হোসেন, সিজার, পিন্টু সহ অন্যান্য আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক পিন্টু, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোহেল, মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খেলোয়াড়বৃন্দ। উদ্বোধনী দিনে শেফ গার্ডেন ও রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ দল মুখোমুখী হয়।

উল্লেখ্য, টুর্ণামেন্টে ৩২টি দল অংশগ্রহণ করেছে। টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন দল চ্যাম্পিয়ন ট্রফিসহ নগদ ২০ হাজার টাকা ও রানার আপ দল রানার আপ ট্রফিসহ নগদ ১৫ হাজার টাকা পুরস্কার পাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31