IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> অনিশ্চয়তায় শেষ টি-টোয়েন্টি

অনিশ্চয়তায় শেষ টি-টোয়েন্টি

ধূমকেতু নিউজ ডেস্ক : অধরা জয় তবে কী দেবে না ধরা? নিউজিল্যান্ডের সবচেয়ে জনবহুল শহর অকল্যান্ডে যদি আজকে জয় ধরা দেয়, তা হলে ২০ বছর পর ঘুচবে খরা।  টানা ৩১ হারের ধারাবাহিকতায় ছেদ পড়বে। 

কিন্তু অকল্যান্ডেও বাংলাদেশ হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারবে কিনা,  সে সংশয়ের মধ্যেই নতুন শঙ্কার দেখা দিয়েছে।

ম্যাচ কি মাঠে গড়াবে আজ? টানা বৃষ্টি চলছে অকল্যান্ডে।  

বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় ম্যাচ শুরু হয়ে যাওয়ার কথা। সেই সময় পেরিয়ে গেলেও বৃষ্টি বাগড়ায় টসই করা যাচ্ছে না এখনও পর্যন্ত।

বেরসিক বৃষ্টির মাত্রা বেশি হওয়ায় বল মাঠে গড়ানো নিয়েও শঙ্কা জেগেছে। আবহাওয়ার পূর্বাভাসে ছিল বৃষ্টি। অকল্যান্ডের প্রকৃতি সেই পূর্বাভাসকেই অনুসরণ করেছে। 

টানা বৃষ্টির কারণে একই দিনে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মেয়েদের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ বন্ধ হয়ে গেছে ।

মাত্র ১৭ বল মাঠে গড়ানোর পর বৃষ্টি বাগড়ায় ম্যাচ বাতিল হয়ে যায়। শঙ্কায় এখন নিউজিল্যান্ড-বাংলাদেশের শেষ টি-টোয়েন্টির লড়াই। 

২-০ তে সিরিজ নিশ্চিত করে স্বাগতিকদের কাছে এ ম্যাচটি শুধু আনুষ্ঠানিকতার। তবে বাংলাদেশ নামবে ডবলধোলাইয়ের লজ্জাকে রুখতে।

এমন পরিস্থিতিতে ইনজুরিতে বিপর্যস্ত বাংলাদেশ দল। ঊরুর ইনজুরিতে পড়ে এ ম্যাচ থেকে ছিটকে গেছেন খোদ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।  কাঁধের ইনজুরি সেরে ওঠেনি মুশফিকের।  গত দুই ম্যাচের মতো তিনিও নেই শেষ টি-টোয়েন্টিতে।

যে কারণে অধিনায়কত্বের দায়িত্ব এসে পড়েছে ফর্মহীন লিটন দাসের কাঁধে।

তবে এ মুহূর্তে বৃষ্টিতে ভেসে যাওয়া মাঠে ম্যাচ গড়ায় কিনা সেটিই বড় প্রশ্ন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31