IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা
Home >> জাতীয় >> টপ নিউজ >> আন্দোলন-সংগ্রামের কেন্দ্রবিন্দু ঢাবিতেই নেই বঙ্গবন্ধুর ভাষ্কর্য!

আন্দোলন-সংগ্রামের কেন্দ্রবিন্দু ঢাবিতেই নেই বঙ্গবন্ধুর ভাষ্কর্য!

ধূমকেতু নিউজ ডেস্ক : যেখান থেকে ভাষা আন্দোলন থেকে বাঙালির মুক্তির সংগ্রাম রচিত সেই ঢাকা বিশ্ববিদ্যালয়েই নির্মাণ হয়নি স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য। স্বাধীনতার ৫০ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই মহান এই ছাত্রের ভাষ্কর্য নির্মাণ না হওয়ায় ক্ষোভ আছে ভাস্করসহ সাবেক ও বর্তমান শিক্সার্থীদের। আর এতে কর্তৃপক্ষের দায় যে নেই তা অস্বীকার করছেন না উপাচার্যও।

তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে যোগ দেয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ভাষা আন্দোলনের সূচনাও এই ক্যাম্পাস থেকেই। জেলে থেকেও ভাষা আন্দোলনের নেতৃত্ব দেন ছাত্রদের প্রিয় মুজিব ভাই।

বঙ্গবন্ধুর ৬ দফার সাথেই ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধুকে মুক্ত করতে ৬৯-এর গণ আন্দোলনে নেতৃত্ব দেয় এই বিশ্ববিদ্যালয়। এখানেই ওড়ে প্রথম পতাকা। আর বাঙালিকে স্বাধীনতা এনে দেন এই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বিশ্বদ্যিালয়জুড়ে স্বাধীনতার স্মারক অপারাজেয় বাংলা, স্বোপার্জিত স্বাধীনতাসহ আরও অনেক ভাস্কর্য থাকলেও নেই স্বাধীনতার সেই মহানায়কের একক কোনও ভাস্কর্য। এ নিয়ে ক্ষোভ আছে ভাস্করদের মাঝেও।

এ বিষয়ে ভাস্কর রাশা বলেন, স্বাধীনতার এই সূবর্ণজয়ন্তীতে এসেও ক্যাম্পাসে বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য নেই। এটা নিতান্তই দুঃখের বিষয়। স্বপ্রণোদিত হয়েই ক্যাম্পাসে বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাধার মুখে তার আর হয়নি। যার জন্য আমরা এই স্বাধীনতা পেলাম, একটা পতাকা পেলাম ক্যাম্পাসে তার একটা ভাস্কর্য থাকবে না, এটা আমরা কিছুতেই মেনে নিতে পারি না।

এদিকে, এতো দিনেও ক্যাম্পাসে জাতির পিতার ভাস্কর্য নির্মাণ না হওয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায় আছে বলেই মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। তিনি বলেন, বঙ্গবন্ধু, ঢাকা বিশ্ববিদ্যায় ও বাংলাদেশ- এই তিনটি একই সূত্রে গাথা। নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যায়ের দায়বদ্ধতা অনেক।

তাই ক্যাম্পাসে জাতির পিতার দৃষ্টিনন্দন একটি ভাস্কর্য নির্মাণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি শিক্ষার্থীদের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31