IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> টেস্ট স্ট্যাটাস পেল বাংলাদেশ প্রমীলা দল

টেস্ট স্ট্যাটাস পেল বাংলাদেশ প্রমীলা দল

ধূমকেতু নিউজ ডেস্ক : এতদিন কেবল ওয়ানডে এবং টি-টোয়েন্টিই খেলেছে সালমা-জাহানারারা। এবার ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ফরম্যাট- টেস্ট স্ট্যাটাস পেল বাংলাদেশ নারী দল। সম্প্রতি বোর্ড এবং কমিটি মিটিংয়ে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের নারী দলকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

মূলত একটি ভার্চুয়াল বোর্ড সভায় আইসিসির পূর্ণাঙ্গ সদস্যদের ওয়ানডে এবং টেস্ট স্ট্যাটাস দেওয়ার কথা বলা হয়েছে। পূর্ণাঙ্গ দল হিসেবে বাংলাদেশ নারী দলকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের এই সর্বোচ্চ সংস্থা।

এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, “বোর্ড সভা আইসিসির পূর্ণাঙ্গ নারী দল সদস্যদের ওয়ানডে এবং টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এখন পর্যন্ত মোট ১০টি নারী দল আইসিসির টেস্ট স্বীকৃতি পেয়েছে। যেখানে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার পাশাপাশি টেস্ট খেলেছে আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ড এবং আয়ারল্যান্ড নারী দল।

আর দশ দলের সঙ্গে এবার থেকে টেস্ট খেলবে সালমা-জাহানারারাও। বাংলাদেশের পাশাপাশি টেস্ট স্ট্যাটাস দেওয়া হয়েছে আফগানিস্তান ও জিম্বাবুয়ে নারী দলকেও। শুধু তাই নয় ২০২২ সালে কমনওয়েলথ গেমসের টি-টোয়েন্টি ম্যাচগুলোকেও আন্তর্জাতিক ক্রিকেটের স্বীকৃতি দিয়েছে আইসিসি।

আয়ারল্যান্ড পুরুষ দল এক বছর আগে টেস্ট স্ট্যাটাস পেলেও নারী দল টেস্ট স্ট্যাটাস পেয়েছে সেই ২০০০ সালে। নিজেদের প্রথম এবং সর্বশেষ টেস্ট খেলেছে ওই বছরেই পাকিস্তানের বিরুদ্ধে। ডাবলিনে অনুষ্ঠিত সে টেস্ট ম্যাচে পাকিস্তানকে ৫৪ রান এবং ইনিংস ব্যবধানে হারিয়েছিল আইরিশ প্রমীলারা। এরই সাত বছর পর দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে টেস্ট খেলে নেদারল্যান্ড। তবে সে টেস্টে ১৫৯ রানের পরাজয় বরণ করে ডাচরা।

নারী দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি- ৯৫টি টেস্ট খেলেছে ইংল্যান্ড নারী দল। তারপরেই ৭৪টি টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া নারী দল। তৃতীয় সর্বোচ্চ ৪৫টি টেস্ট খেলেছে হোয়াইট ফার্নস অর্থাৎ নিউজিল্যান্ড নারী দল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31